নজরবন্দি ব্যুরোঃ ফের দুই হিন্দু পণ্ডিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। শোপিয়ানে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত একজন। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন একজন। এমনটাই খবর পুলিশ সূত্রে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে ট্যুইট করে সেই ঘটনা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ CPIM: শাসক দলের বিরুদ্ধে বামেদের হুঁশিয়ারি, একই মঞ্চে গর্জে উঠলেন সুশান্ত-সেলিম


চলতি বছরেই জঙ্গিদের গুলিতে একের পর এক কাশ্মীরি হিন্দুদের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তখন উপত্যকা জুড়ে আন্দোলনে নামে হিন্দু পণ্ডিতরা। এই ঘটনার তিন মাস পরে ফের জম্মু-কাশ্মীরে একই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শোপিয়ানের চোটিপোরা এলাকাতে আপালের বাগানে হামলা চালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। মৃত দুই ব্যক্তিদের নাম সুনীল কুমার এবং পিন্টু কুমার।
#Terrorists fired upon civilians in an apple orchard in Chotipora area of #Shopian. One person died and one injured. Both belong to minority community. Injured person has been shifted to hospital. Area #cordoned off. Further details shall follow.@JmuKmrPolice
Related Newsসোনার দামে বড় পতন! এখনই কি কেনার সেরা সুযোগ?১২০ ডলার পেরোল তেলের দাম, যুদ্ধের আঁচে বাড়বে নিত্যপণ্যের খরচ!— Kashmir Zone Police (@KashmirPolice) August 16, 2022
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। একাধিক হিন্দু পণ্ডিতদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। হিন্দু পন্ডিত ছাড়াও পরিযায়ী শ্রমিক শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চলে। মে মাসে রাহুল ভাট নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নেমে আসে ৯০ দশকের ছায়া।
দুই হিন্দু পণ্ডিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, আতঙ্কে উপত্যকাবাসী

চলতি বছরেই উপত্যকা জুড়ে শুরু হয় বিক্ষোভ। বহু হিন্দু পণ্ডিতের পরিবার ঘরছাড়া হন। সেই আতঙ্ক কিছু মাস ধরে বন্ধ থাকলেও স্বাধীনতা দিবসের পরের দিনেই দুই হিন্দু পণ্ডিতের মৃত্যুর ঘটনা ফের আতঙ্ক বাড়িয়ে তুলেছে।









