নজরবন্দি ব্যুরো: সোমবার ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিনেমাটির মুক্তি ওপর নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। কিন্তু কোনও নিষেধাজ্ঞা জারি করে কেরল হাইকোর্ট। পরে সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। এমনকি তামিলনাড়ুতেও ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা গড়াল। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও নিষেধাজ্ঞা জারি থাকবে? আগামী ১৫ মে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন মহারাজ! সিদ্ধান্ত IPL এর পর


প্রসঙ্গত, গতকাল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায় দেখানো হচ্ছে এই ছবি? মুখ্যসচিবের কাছে জানতে চান তিনি। এরপরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। তাঁর কথায়, এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না।

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ছবিটি ব্যান করার দাবিতে সরব হয় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে আবেদন জানায় কেরালার কংগ্রেস। যদিও এখনও অবধি কেরালার সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, তামিলনাড়ু থিয়েটার্স ওনার্স অ্যাসোসিয়েশন ছবিটিকে বাতিল ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও নিষেধাজ্ঞা জারি হতে পারে? তাকিয়ে ওয়াকিবহাল মহল।


সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, তামিলনাড়ুতে সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হলে যাতে রাজ্য সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে। পরিচালক সুদীপ্ত সেনের অভিযোগ, ‘দ্য কেরালা স্টোরি’ -র এক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। টিমের কেউ যাতে না একা বের হন কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও নিষেধাজ্ঞা! সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল

৫ তারিখ মুক্তি পেয়েছে সুদীপ্ত সেনের এই ছবিটি। মুক্তির পর থেকে প্রায় ৫০ কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে দ্য কেরালা স্টোরি। পাশাপাশি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার ছবিটি করমুক্ত করেছে। এমত অবস্থায়, সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও নিষেধাজ্ঞা জারি করা হবে? নাকি সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে সমস্ত রাজ্যে দেখানো হবে দ্য কেরালা স্টোরি? তাক্যে ওয়াকিবহাল মহল।







