এবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় কোপ, বন্ধ হল টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় কোপ। প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক করে দিল টুইটার ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আর সেই সঙ্গে টুইটারের তরফে হুঁশিয়ারিও দিয়ে বলা হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে পাকপাকিভাবে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: ট্রাম্প সমর্থকদের হামলায় রণক্ষেত্র ক্যাপিটাল বিল্ডিং।

এক বিবৃতি জারি করে টুইটারের তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াশিংটন ডিসি-তে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প যা আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসি-র বিরোধী।’ বুধবার ওয়াশিটন ডিসি-তে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

বুধবার আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করলেন। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের।

এবার ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় কোপ, জানা যায়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি সামলাতে পুলিশের ছোড়া গুলিতে এক জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন বেশ কয়েক জন সমর্থকও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন