Twitter: হ্যাক হয়েছে টুইটার, বিপদে ২০ কোটি ই-মেইল ব্যবহারকারী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক হয়েছে। এক নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা ই-মেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট অনুসন্ধানে নামল CBI

হ্যাক হয়েছে টুইটার, বিপদে ২০ কোটি ই-মেইল ব্যবহারকারী

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হ্যাকিংয়ের ফলে টুইটারের মাধ্যমে সরকার বিরোধিতা কিংবা প্রভাবশালীদের জনসমক্ষে সমালোচনা করেন যাঁরা, তাঁরা চাপে পড়তে পারেন। এক ইজরায়েলি সাইবার সুরক্ষা-নজরদারি ফার্মের যুগ্ম প্রতিষ্ঠাতা অ্যালন গলের দাবি, এটা সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনা।

1 11

গত বছরের ২৪ ডিসেম্বর সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাকিংয়ের বিষয়টি প্রথম সামনে আনেন অ্যালন। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য বা তথ্য দেয়নি করেনি টুইটার কর্তৃপক্ষ। হ্যাকারদের অনলাইন ফোরামে প্রকাশিত তথ্যগুলো টুইটার থেকে নেওয়া হয়েছে কি না বিষয়টি স্বাধীনভাবে পর্যবেক্ষণ করতে পারেনি লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।

হ্যাক হয়েছে টুইটার, বিপদে ২০ কোটি ই-মেইল ব্যবহারকারী

হ্যাক হয়েছে টুইটার, বিপদে ২০ কোটি ই-মেইল ব্যবহারকারী
 হ্যাক হয়েছে টুইটার, বিপদে ২০ কোটি ই-মেইল ব্যবহারকারী

তবে এখনও সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যাকারদের কিছু স্ক্রিনশট রয়েছে। হ্যাকারদের ওই অনলাইন ফোরামটি প্রতিষ্ঠা করেছেন ট্রয় হান্ট। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ফাঁস হওয়া তথ্য দেখে আমি বিস্মিত হয়েছি। সেখানে যেসব তথ্য দেওয়া হয়েছিল, তা সবই সত্য। ’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত