ভিডিও কোয়ালিটি সহ একাধিক চমক নিয়ে আসছে Twitter

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহুদিন ধরেই টুইটারের ভিডিও কোয়ালিটি নিয়ে যথেষ্ট অখুশি থাকতে দেখা গিয়েছিল ইউজারদের। তাদের তরফ থেকে একাধিকবার রিপোর্ট করা হলেও কোনো রকমের সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যারফলে এবার বাধ্য হয়ে পরিস্থিতির সামাল দিতে মাঠে নামতে হল এই মাইক্রো ব্লগিং সাইটের আধিকারিকদের।

 আরও পড়ুনঃকিছুটা স্বস্তি, ‘গুলাব’ এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, জানালো হাওয়া অফিস

নিজেদের অফিসিয়াল সাইট থেকে টুইট করে টুইটারের আধিকারিকরা বলেন,  ‘একটা ভাল খবর রয়েছে ইউজারদের জন্য, আমরা ভিডিওর মান উন্নত করতে এক আপডেট নিয়ে এসেছি। যেখানে আজ থেকেই, আপনি টুইটারে আপলোড করা ভিডিওগুলি আরও ভাল করে দেখার অভিজ্ঞতা পাবেন। ”

সেইসঙ্গে একটি বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে কোনো ভিডিও আপলোড করার সময় একটি প্রাক-প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যায় তবে বর্তমানে এই পদক্ষেপ টি সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি এই  ভিডিওগুলিকে কম্প্রেস করার জন্য আগের রীতির পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ফলেই বর্তমান ভিডিও গুলির গুনগত মান সঠিক রাখা সম্ভব হচ্ছে।

ভিডিও কোয়ালিটি সহ একাধিক চমক নিয়ে আসছে Twitter

ভিডিও কোয়ালিটি সহ একাধিক চমক নিয়ে আসছে Twitter
নয়া চমক নিয়ে হাজির টুইটার

এছাড়াও বিগত কয়েকমাস ধরে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টুইটার ইউজারদের তবে সমস্ত কিছু মাথায় রেখেই আরও কিছুদিন অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে এই সাইটের তরফ থেকে। এরপরেই নয়া চমক দেওয়ার আস্বাস দিয়েছে তারা।

ভিডিও কোয়ালিটি সহ একাধিক চমক নিয়ে আসছে Twitter

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত