নজরবন্দি ব্যুরোঃ আক্রমণের লক্ষ্য সেই অভিষেক! এবার ‘খোকাবাবু’ আখ্যা দিলীপের।অভিষেক কে এবার ভাইপোর বদলে ‘খোকাবাবু’ বলে আক্রমণ দিলীপ ঘোষের! রাজনৈতিক মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে সম্মোধন করতে শোনা যায় বিজেপি নেতাদের। এবার সম্মোধন করা নিয়ে একে ওপরের বিরুদ্ধে সুর চরালেন। বারংবার অভিষেক কে ভাইপো বলে কটাক্ষ, বিষয়টি মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আগেই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাংবাদিক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুনঃআইপিএলের সফল আয়োজনের পর এবার ঘরোয়া ক্রিকেট চালুর পথে ভারতীয় বোর্ড
রবিবার জনসভা থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। একাধিক বিজেপি নেতৃত্বের নাম নিয়ে সরাসরি আক্রমণ করতে দেখা যায় তাঁকে। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহদের তিনি ‘গুন্ডা’, ‘বহিরাগত’ বলে মন্তব্য করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর প্রিক্রিয়া জানিয়েছেন। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম করন করেন। অভীষেককে তিনি ‘খোকাবাবু’ বলে সম্মোধন করেন। প্রসঙ্গত, রবিবার ভোট প্রচারে নেমেই জন সম্মুখে দিলীপ ঘোষ কে গুন্ডা বলেন অভিষেক। গত কাল এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি কোন প্রতিক্রিয়া না দিলেও আজ তিনি পালটা জবাব দেন ডায়মন্ড হারবারের সাংসদকে।
আক্রমণের লক্ষ্য সেই অভিষেক! গতকাল ডায়মণ্ড হারবারের সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘গুন্ডামি এতদিন তোমরা দেখিয়েছো, এবার আমরা দেখাব’। সোমবার এক সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ‘গুন্ডা কে তা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি। অভিষেক আমাকে মাফিয়াও বলেছেন। উনি নিজে সাত কোটির টাকার বাড়িতে থাকেন, আমি থাকি অন্যের বাড়িতে। এর থেকেই বোঝা যাচ্ছে কে গুন্ডা-মাফিয়া। এছাড়া ওনার কনভয়ে ২৫টা গাড়ি থাকে। বাকি আর কী কী থাকে তা তো সবাই জানেন। এর থেকেই ধারণা করা যায় কে মাফিয়া।’ বিজেপি রাজ্য সভাপতি বলেন, আসলে তৃণমুল কংগ্রেস হতাশার চরম পর্যায় চলে গেছে। এর পর তিনি রাহুল গান্ধির প্রসঙ্গ টেনে বলেন, অনেকেই রাহুলকে পাপ্পু বলে কটাক্ষ করেন। আর আমি তো ‘ভাইপো’ বলছি না, ‘খোকাবাবু’ বলছি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, উনি কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, আর এখনও পর্যন্ত কোলেই আছেন। ওই দলটার জন্যে যারা রক্ত, ঘাম, শ্রম দিয়েছে তাঁরা আজ ব্রাত্য।আর উনি এমপি পদে বসে গেলেন। দিলীপ ঘোষ আরও বলে, আমি সাধারণ মানুষের জন্য আমি কাজ করছি। এটা যদি গুন্ডামো হয়, তাহলে আমি আরও গুন্ডামো করবো।



