‘ট্রাম্প গেল, এবার মোদিও ফুটে যাবে!’ স্বমেজাজে মন্তব্য অনুব্রত মণ্ডলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ট্রাম্প গেল, এবার মোদিও ফুটে যাবে!’ আমেরিকাতে ডনাল্ড ট্রাম্পের পরাজয় কে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি জানিয়ে দেন ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে চলেছে তৃণমূল। মঙ্গলকোটের কাশেমনগরে এন এ জে হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মীদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ ২৭০-২১৪ = ৫৬! থমকে গেলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেন।

এদিনের সভায় অনুব্রত আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান দলীয় কর্মীদের কাছে। এরপরেই অমিত শাহের রাজ্যে আগমন নিয়ে খোঁচা দেন তিনি। কেষ্ট বলেন, “দিল্লি থেকে এলেন দক্ষিণেশ্বর গেলেন। বাংলার মানুষ গুজরাটের লোকটাকে মেনে নেবে? একদিন এসেই সব ব্যপারটা বুঝে যাবে, অত সোজা নাকি? আমরা ওসব শুনতে চাই না। আমরা বাংলার পাওনা ৫৬ হাজার কোটি টাকা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার রাজ্যের পাওনা টাকা ফেরত দাও। আমরা ভিক্ষে চাই না। ওটা আমাদের হকের টাকা। আমাদের দিতে হবে।” 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন, “মমতার মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে।” এই প্রসঙ্গে জবাব দেন বীরভূমের দর্দোন্ডপ্রতাপ নেতা। তাঁর কথায়, “ট্রাম্প শেষ হল। এবার মোদিরও সময় হয়ে এসেছে। ওর(মোদীর) সঙ্গে যে বন্ধুত্ব করবে সে শেষ হবে। ট্রাম্পের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। ট্রাম্প ফুটে গেল। এবার মোদি ফুটে যাবে।”

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ডোনাল্ড ট্রাম্প কে টক্কর দিয়ে জয়ী হয়েছেন জো । প্রাপ্ত ভোটের নিরিখে বাইডেন আগেই ভেঙে দিয়েছেন বারাক ওবামার রেকর্ড। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন ম্যাজিক ফিগার। তবে সামান্য ভোট গণনা এখনও বাকি রয়েছে।

প্রাপ্ত ভোটের নিরিখে ডোনাল্ড ট্রাম্পের থেকে ৪১ লক্ষ ভোটের লিড নিয়েছেন! সবমিলিয়ে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৮৮০ ভোট। পাশাপাশি ট্রাম্প পেয়েছেন, ৭ কোটি ৫ লক্ষ ৯৮ হাজার ৫৩৫ টি ভোট। ২৭০ সংখ্যার ম্যাজিক ফিগারে পৌঁছানোর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প কে পেছনে ফেলে বাইডেন পেরিয়ে গিয়েছেন ম্যাজিক সংখ্যা। এই মুহূর্তে বাইডেন এগিয়ে রয়েছেন ২৯০ টি ইলেক্টরাল ভোট পেয়ে। ট্রাম্পের পক্ষে রয়েছে মাত্র ২১৪টি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর