নজরবন্দি ব্যুরোঃ ২৭০-২১৪ = ৫৬! থমকে গেলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ডোনাল্ড ট্রাম্প কে টক্কর দিয়ে জয়ী হয়েছেন জো । প্রাপ্ত ভোটের নিরিখে বাইডেন আগেই ভেঙে দিয়েছেন বারাক ওবামার রেকর্ড। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছেন ম্যাজিক ফিগার। তবে সামান্য ভোট গণনা এখনও বাকি রয়েছে।
আরও পড়ুনঃ NDA সরকারের পতন আসন্ন, তারুন্যের পাশে বিহার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
প্রাপ্ত ভোটের নিরিখে ডোনাল্ড ট্রাম্পের থেকে ৪১ লক্ষ ভোটের লিড নিয়েছেন! সবমিলিয়ে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪৮ লক্ষ ৫৭ হাজার ৮৮০ ভোট। পাশাপাশি ট্রাম্প পেয়েছেন, ৭ কোটি ৫ লক্ষ ৯৮ হাজার ৫৩৫ টি ভোট। ২৭০ সংখ্যার ম্যাজিক ফিগারে পৌঁছানোর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প কে পেছনে ফেলে বাইডেন পেরিয়ে গিয়েছেন ম্যাজিক সংখ্যা। এই মুহূর্তে বাইডেন এগিয়ে রয়েছেন ২৯০ টি ইলেক্টরাল ভোট পেয়ে। ট্রাম্পের পক্ষে রয়েছে মাত্র ২১৪টি।
অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন।’’ বাইডেন ২দিন আগেই জানিয়েছিলেন তিনি জিতবেন। তাঁর কথায়, ‘‘রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার থেকে বেশি ভোট পাব আমরা। আমরা জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একটা কথা বলতে চাই, গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’’ ইতিমধ্যে অবশ্য ট্রাম্পকে বড় ধাক্কা দিয়েছেন বাইডেন। ২০১৬-য় ট্রাম্পের জেতা উইসকনসিন এবং মিশিগানে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।
২৭০-২১৪ = ৫৬! থমকে গেলেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নাভেদা, নিউ হ্যাম্পাশায়ার, পেনসিল্ভেনিয়া এবং উইস্কন্সিন রাজ্যে ট্রাম্পের থেকে বেশি ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে নর্থ করোনিয়া, ফ্লোরিডা, লওয়া, ওহিও, এবং টেক্সাস রাজ্যগুলিতে ট্রাম্প পরাস্ত্র করেছেন বাইডেন কে। সবমিলিয়ে জো বাইডেন পেয়েছেন ৫০.৬ শতাংশ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৭.৭ শতাংশ ভোট।



