সুস্থ ট্রাম্পের থেকে নেই সংক্রমণ ছড়ানোর ভয়,জানাল হোয়াইট হাউস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুস্থ ট্রাম্পের থেকে নেই সংক্রমণ ছড়ানোর ভয়,জানাল হোয়াইট হাউস । মার্কিন প্রেসিডেন্ট সেরে উঠছেন ধীরে ধীরে। মুক্তি মিলছে করোনা থেকেই। এবং সেইসঙ্গে কমছে তার থেকে করোনা ছড়ানোর আশঙ্কা ও। তা স্পষ্ট করেছেন হোয়াইট হাউসের চিকিৎসক। ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে ৯ দিন।

আরও পড়ুনঃডিসেম্বরেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন।

এখন তার অবস্থা অনেকটাই ভালো। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আশঙ্কা আর নেই ট্রাম্পের শরীর থেকে করোনা ছড়িয়ে পড়ার। তাই তিনি মুক্তি পেতে পারেন আইসোলেশন থেকে। জানান হোয়াইট হাউজের চিকিৎসক শঁ কোনলি।মার্কিন প্রেসিডেন্ট করোনা য় আক্রান্ত হওয়া এবং করোনার সব উপসর্গ সামনে আসার পর ১০ দিন কেটে গিয়েছে।

তিনি ছিলেন এতদিন আইসোলেশন এ। তবে এখন নেই তার উপসর্গ এবং তিনি সুস্থ। সর্বোপরি চিকিৎসকদের মতে তার শরীর থেকে অন্য কারো শরীরে করোনা ছড়ানোর ভয় নেই, ফলে ট্রাম্প আসতে পারেন বাইরে।

সুস্থ ট্রাম্পের থেকে নেই সংক্রমণ ছড়ানোর ভয়,জানাল হোয়াইট হাউস ।তবে, হোয়াইট হাউসে চিকিৎসক শঁ কোনলি এর বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সকলের সামনে যে বক্তব্য তুলে ধরেছেন তাতে স্বচ্ছতা নেই এবং তিনি সাধারণ থেকে তথ্য গোপন করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত