Donald Trump: ফের বিপাকে ট্রাম্প, ভোটের ফলে কারচুপিতে অভিযুক্ত তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইনি ঝামেলা আরও বাড়ল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

- Advertisement -

পতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি গতকাল সোমবার ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। এর মাধ্যমে চলতি বছরে ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ভোটে জর্জিয়ার আসন ট্রাম্পের হাতছাড়া হয়।

16 10

তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা। প্রসঙ্গত, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই নিজেকে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প।

ফের বিপাকে ট্রাম্প, ভোটের ফলে কারচুপিতে অভিযুক্ত তিনি

17 7

- Advertisement -

তারপরেই একের পর এক মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। তবে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি।

15 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর