ফের মসনদে মানিক? ত্রিপুরায় নজিরবিহীন শঙ্কটের মুখে বিপ্লব দেবের বিজেপি সরকার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের মসনদে মানিক? ত্রিপুরায় নজিরবিহীন শঙ্কটের মুখে পড়ল বিপ্লব দেবের বিজেপি সরকার। ২০১৮ নির্বাচনে মুকুল ম্যাজিকে ভর করে সুদীপ রায় বর্মনের ক্যারিশমায় দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে ত্রিপুরায়। পতন হয় মানিক ‘সরকারের’। ১ শতাংশ অর্থাৎ বিজেপির(এনডিএ) থেকে সার্বিক ভাবে মাত্র ৩৩ হাজার ভোট কম পেয়ে পরাজিত হয় বামফ্রন্ট। সুদীপ রায়বর্মনের নেতৃত্বে ইতিহাস গড়ে ত্রিপুরা।

আরও পড়ুনঃ ১০ জনের নাম জমা দিলেই বাড়িতে ভ্যাকসিন, অভিনব প্রকল্প শুরু রাজস্থানে।

কিন্তু তারপরেই বদলে যায় সবকিছু। মুকুল অনুগামী সুদীপ রায়বর্মন কে মুখ্যমন্ত্রী না করে বিপ্লব দেব কে ত্রিপুরার মসনদে বসায় বিজেপি। মুখ্যমন্ত্রী দূরের কথা সুদীপ রায়বর্মনকে সাধারণ মন্ত্রীত্বেও রাখা হয়নি বেশিদিন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কার্যত কোনঠাসা করে রেখেছেন তাকে। মানিক সরকার বিরোধী দলনেতা হলেও দলে(বিজেপি) থেকে বিপ্লবের সব থেকে বিরোধী মুখ সুদীপই।

ফের মসনদে মানিক? ত্রিপুরার অলিগলিতে ঘুরছে এই প্রশ্ন। রাজনৈতিক হাওয়া বলছে এখন যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে মানিকের মসনদে ফেরা সময়ের অপেক্ষা। কিন্তু নির্বাচন এখনও ২ বছর বাকি। তবে তার আগেই শঙ্কটের কাল মেঘ দেখা দিয়েছে ত্রিপুরার বিজেপি সরকারের মাথার ওপর। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় দলত্যাগ করে তৃণমূলে ফিরেছেন।

আর মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সুদীপ রায়বর্নম এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে। সূত্রের খবর সুদীপ রায় বর্মন ১১ জন বিধায়ক সহ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিতে পারেন। জুন মাসের শেষেই দলবদল ঘটতে পারে। কিন্তু সুদীপ তৃণমূলে যোগ দিলে ত্রিপুরার বিধানসভার চিত্রটা ঠিক কেমন হবে?

এই মুহুর্তে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ক্ষমতাসীন দল বিজেপি, মোট বিধায়ক ৩৬। সাথে রয়েছে তার সহযোগী দল আইপিএফটি, যার বিধায়ক সংখ্যা ৮।  অন্যদিকে বিরোধী দল সিপিআইএমের বিধায়ক সংখ্যা মোট ১৬। পরিস্থিতি যখন এমন তখন যদি সুদীপ ১১ জন বিধায়ক নিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন তাহলে চরম শঙ্কটে পড়বে বিপ্লব দেবের বিজেপি সরকার।

সেক্ষেত্রে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ৩৬ – ১২ = ২৪, তবে আইপিএফটির সমর্থন থাকায় কোনমতে রক্ষা পাবে বিপ্লব দেবের সরকার। যে কোন মুহুর্তে অনাস্থার দাবিও করতে পারে সিপিআইএম বা সুদীপের নেতৃত্বাধীন তৃণমূল!! সবে সবই এখন নির্ভর করছে সুদীপ কে আটকাতে বিজেপি কি নীতি নেয় তার ওপর!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত