‘মা-বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসব’! ছিঃ, এমন মন্তব্য করলেন তৃণমূল নেতা

আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ ২৪ দিনে পা পড়লো আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা। এই ঘটনা নিয়ে গোটা রাজ্য গোটা দেশ এমন কি বিদেশেও আন্দোলন চলছে। গতকাল কলকাতায় নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল ডাকা হয়। এবং সেখানেও গোটা রাত ধরে বহু মানুষ এই মিছিলে প্রতিবাদ জানান। আর জি করের সঞ্জীব ঘোষ কে টানা ১৪ দিন সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে।

আর এরই মধ্যে আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছেন, তাঁদের মা-বোনের বিকৃত ছবি বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসার হুঁশিয়ারি দিলেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার ওরফে ঝঙ্কু। তিনি বললেন, “আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসব” আরজি কর কাণ্ডে এমনিতেই তপ্ত বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ। তারমধ্যেই তৃণমূল নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

তিনি বলেছেন, “মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?” তিনি আরও বলেন, “আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিসে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। ওই দিনটা আসছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম।”

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, ‘‘মা-বোনেদের সম্মান, আমাদের সম্মান”। সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই অতীশ এই ধরনের মন্তব্য করেন।

উল্লেখ্য, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ দলীয় নেত্রীর কথা মতো ‘ফোঁস’ করতে গিয়েই বিতর্কে জড়ালেন অতীশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন