J P Nadda: তৃণমূলের খেলা শেষ হবে, পূর্বস্থলী থেকে হুঙ্কার নাড্ডার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন সেমিফাইনাল পর্ব৷ তাই এখন থেকে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চান বিজেপি নেতারা। সেটা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বছরের দ্বিতীয় সফরেই স্পষ্ট। আজ পূর্বস্থলীর সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন তিনি।

আরও পড়ুনঃ আমি মোদি ঘনিষ্ঠ তাই বলিউডে অনেকেই আমায় পছন্দ করেন না, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

22 10

তিনি বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। অপশাসন, অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা। জল জীবন মিশনের উদ্যোগ নিয়েছে মোদি সরকার। কিন্তু, এই রাজ্যে সেই প্রকল্পও ঠিক মতো করা হচ্ছে না। মোদীজির স্বপ্ন কেউ ঝুপড়িতে থাকবে না। সেই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছেন মোদীজি। কিন্তু, তাও বাংলা আবাস যোজনা বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কোনও অর্থ না দিয়ে কেন্দ্রের প্রকল্প চুরি করছে। তার নাম বদল করে দিচ্ছে।

4 10

কার্যত বাংলা ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ও দিদি আপনার নাম তো মমতা, আপনি কবে থেকে নির্মমতা হয়ে গেলেন? শেষ হবে, শেষ হবে হিংসার খেলা শেষ হবে। শেষ হবে, শেষ হবে কাটমানির খেলা শেষ হবে৷ শেষ হবে, শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবে৷ শেষ হবে, শেষ হবে তৃণমূলের খেলা শেষ হবে।

তৃণমূলের খেলা শেষ হবে, পূর্বস্থলী থেকে হুঙ্কার নাড্ডার

তৃণমূলের খেলা শেষ হবে, পূর্বস্থলী থেকে হুঙ্কার নাড্ডার
তৃণমূলের খেলা শেষ হবে, পূর্বস্থলী থেকে হুঙ্কার নাড্ডার

একইসঙ্গে তৃণমূলের ব্যাখা দিতে গিয়ে বলেন, টি এর অর্থ তোলাবাজি ও টেরর, এম এর অর্থ মাফিয়া, সি এর অর্থ কোরাপশন এবং কমিশন৷ গত নির্বাচনে সরকার বদল হয়নি। এর জন্য আশাহত হবেন না। আরও একবার ধাক্কা দিন৷ যাতে এই সরকার পড়ে যায়। নতুন বিজেপির সরকার আসে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত