‘পর্যবেক্ষক’ পদ নিয়োগ ভুয়ো, ট্যুইট করে দাবি তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের তরফে ফের জেলা পর্যবেক্ষক নিয়োগের খবরকে ভিত্তিহীন বলে দাবি করল তৃণমূল। বৃহস্পতিবার সকালে দলের তরফে এই  টুইট করে তাদের দাবি ন্যাসাত করে জানানো হয়, এমন কোনও দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। 

আরও পড়ুনঃ অশান্ত আমেরিকা, ক্যাপিটাল বিল্ডিং-এ হামলায় মৃত্যু ৪, গ্রেপ্তার ৫০।

গত জুলাইয়ে পর্যবেক্ষক পদের অবলুপ্তি ঘটায় তৃণমূল। তার পরই শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। বুধবার তৃণমূল সূত্রে খবর, সরাসরি ‘পর্যবেক্ষক’ নাম না দিলেও বিভিন্ন জেলায় সংগঠন দেখভালের ভার এক এক জন নেতাকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছে, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের নাম। প্রত্যেককেই একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ সকালে এই খবর প্রকাশে আসতেই, ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল। তাদের কথায়, “বাংলার কয়েকটি জেলায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। এমন কোনও দায়িত্ব কাউকে দেওয়া হয়নি”।

বুধবার বিকেলে খবর মেলে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলার দায়িত্ব শীর্ষনেতাদের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষক নাম না দিলেও সেই ভূমিকাই কার্যত পালন করবেন তাঁরা। আর সেই খবরই সম্পূর্ণ ভিত্তিহীন।  

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত