মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ভরসন্ধেয় মালদহে গুলিবিদ্ধ এক জমি ব্যবসায়ী। তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তাঁর।

সূত্রে খবর, গুলিবিদ্ধ ঐ ব্যক্তির নাম নেপাল চৌধুরী, মালদহের ইংরেজবাজার থানা এলাকার শোভানগরের বাসিন্দা । জানা যায়, রবিবার সন্ধ্যায় উল্কা কালী মন্দিরের সামনে বসেছিলেন তিনি। সেই সময় বাইকে এসে দুই দুষ্কৃতী নেপালকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুনঃ অবশেষে দিল্লী থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার শুভদীপ ব্যানার্জী

পিঠে গুলি লাগে তাঁর । গুলির শব্দ পেয়ে লোক জড়ো হওয়ার আগেই ঐ এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ।রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ।পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এর পেছনে রয়েছে তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানানো হয় গত তিনদিন আগে জেল হেফাজত থেকে ছাড়া পেয়েছেন নেপালবাবু। তাই পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই হামলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন