অবশেষে দিল্লী থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার শুভদীপ ব্যানার্জী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  দেবাঞ্জন, সনাতনের পর এবার শুভদীপ। অবশেষে দিল্লী থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার শুভদীপ ব্যানার্জী।  ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রথমে বিয়ে আর তার পর চাকরি দেবার নাম করে টাকা নেওয়া। অবশেষে গ্রেফতার রাজধানীর পাঁচতারা হোটেল থেকে।

দিল্লি পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত্ করেছেন তিনি। শুভদীপের প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই রবিবার প্রকাশ্যে আসে এই ঘটনা। এরপরই শুভদীপকে গ্রেফতার করতে তত্পর হয় পুলিশ।

আরও পড়ুনঃ গোটা রবিবার মেলেনি সাক্ষাৎ, আজ বৈঠক দিলীপ-নাড্ডার

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভদীপ নিজেই জানিয়েছিল, সে দিল্লিতে আছে। আর তা জানা মাত্রই শুভদীপের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। রবিবারই ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জীর নানান প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে তিনি প্রতারণার এক বিশাল জাল ছড়িয়ে রেখেছিলেন।

অবশেষে দিল্লী থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার শুভদীপ ব্যানার্জী

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, এমনকী জাল পরিচয় দিয়ে সে বিয়ে পর্যন্ত করেছিল। রবিবার তার জালিয়াতির সমস্ত কর্মকাণ্ড ফাঁস হয়ে গিয়েছিল। এরপর সরাসরি অভিযুক্ত নিজেই তার দোষ স্বীকার করে নেয়। প্রসঙ্গত বছর দেড়েক আগে নয়না বন্দ্যোপাধ্যায় কে বিয়ে করেন শুভদীপ। নয়নার অভিযোগ সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়।

কিন্তু ধীরে ধীরে নয়না দেবী বুঝতে পারেন তার স্বামী শুভদীপ বন্দ্যোপাধ্যায় আদতে কোন সিবিআই অফিসার নন। আর তার প্রমাণও হাতে আসে, সেই মোতাবেক শনিবার পুলিশে লিখিত আবেদন জানান নয়না বন্দ্যোপাধ্যায়। আর অবশেষে পুলিশের জালে শুভদীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত