Travel: পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কংক্রিটের শহর থেকে দূরে কয়েকদিন প্রকৃতির মাঝে কাটিয়ে দিতে চান। নিরিবিলি পরিবেশে পাখির কোলাহল মন ভালো করে দেবে। জানেন কি দার্জিলিংয়ের কাছেই এমন এক ঠিকানা রয়েছে, যাকে একটুকরো নন্দনকানন বললেও ভুল হবে না। পর্যটকদের ভিড় হয় না বলে জায়গাটি বেশ নিরিবিলি। চাইলে একবার ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

আজকের গন্তব্য কালেজ ভ্যালি। জায়গাটি ছবির মতই সুন্দর। এই ঠিকানার নামকরণের পিছনে রয়েছে বিশেষ কারণ। পাহাড়ি পাখি কালেজের নাম অনুসারে জায়গাটির নাম রাখা হয়েছে। একসময় উপত্যকার আনাচে কানাচে এই পাখি পাওয়া যেত, সৌন্দর্য্যতায় চোখ ধাঁধিয়ে যেত। সময়ের কালে আজ পাখিটি চোখে পড়ে না, কিন্তু নামটা রয়ে গিয়েছে। কালেজ ভ্যালির প্রতিটা জিনিস দেখলে মনে হয় কোন শিল্পী যেন তার নিপুন হাতে এটি এঁকেছেন। বাড়িগুলিকে দেখলে মনে হয় যেন ছবির বাড়ি। ছবির মতই সুন্দর এই গ্রাম।

পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন

দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁরা ট্রেকিং করেই এই গ্রামে আসতে পারেন। রাস্তার দুইধার সু-সজ্জিত রয়েছে নানান রকমারি ফুলে। প্রতিটি বাড়িতেও যেন ফুলের মেলা। এই গ্রামের আরেক বিশেষত্ব পাইন পাতার চা। পাইন গাছের পাতা জলে ফুটিয়ে এমন সুন্দর চা তৈরি করেন এই গ্রামের বাসিন্দারা যে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না আপনি। গ্রামবাসীদের আতিথেয়তা মুগ্ধ করবে আপনাদের।

পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন

কালেজ ভ্যালিতে সুন্দর চায়ের বাগান রয়েছে। গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে অনেকটা সময় কেটে যাবে। চাঁদের আলোতেও গ্রামটিকে মায়াবী দেখায়। কালেজ ভ্যালির কাছেই রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। সোনাদা, রঙ্গারুন, পেশক, ইন্দ্রাণী ফলস বা রেনবো ফলস দেখে নিতে পারেন।

পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন

পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন
পাহাড়ি পাখিদের দেশে ঘুরে আসুন, দার্জিলিংয়ের অদূরেই রয়েছে একটুকরো নন্দনকানন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত