Travel: হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্রমণপিপাসু মানুষের একদল যেমন পাহাড় পছন্দ করে তেমনই আর এক দল খোঁজে সমুদ্র। অল্প কয়েকদিনের ছুটিতে কাছাকাছি সেই দীঘা, শঙ্করপুর, মৌসুনি আইল্যান্ডই ভরসা। তবে এবার আর একঘেয়ে এই জায়গায় যেতে চাইছেন না। আজকের প্রতিবেদনে খোঁজ রইল অচেনা এক সৈকতের। কম খরচে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান? চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে

আজকের গন্তব্য পাতিবুনিয়া সমুদ্র সৈকত। বকখালির খুব কাছে অবস্থিত। এই জায়গাটি মৌসুনি আইল্যান্ডের থেকেও ভালো। অনেকেই আছেন যারা নদী পেরিয়ে মৌসুনি যেতে ভয় পান তাদের জন্য এই ঠিকানা একদম ঠিক। এখানে এসে সমুদ্রের উত্তাল করা ঢেউ দেখতে পাবেন। ছোট ছোট উঁচু উঁচু মাচার মতো করে এখানে বসার জায়গা তৈরি করা হয়েছে। এখানকার সৈকত অনেকটা বেশি বিস্তৃত। রাতে আবার এখানে নাকি ডিজের ব্যবস্থা থাকে।

হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

সমুদ্রের পার ধরে বাইক রাইডিং করতে পারেন। সমুদ্রের গর্জন শুনতে শুনতে সৈকতে বসেই কয়েক ঘণ্টা ব্যয় করা যায়। বকখালির পাশের হারবারের জঙ্গলে ঘুরে আসা যায়। হরিণের দেখা পেতে পারেন। সপ্তাহান্তে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটা ছোট ট্রিপ করে ফেলতে পারেন।

হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন
হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

কীভাবে যাবেন?
ধর্মতলা থেকে বকখালি যাওয়ার বাসে উঠতে হবে। নামতে হবে দশমাইল বাজার। সেখান থেকে টোটো করে যেতে পারেন। এছাড়া নামখানা লোকালে চেপে নামখানা স্টেশন নামতে হবে। স্টেশন থেকে বাস অথবা টোটো করে গন্তব্যে পৌঁছে যেতে পারেন।

হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

হার মানবে মৌসুনি আইল্যান্ড, বকখালির কাছে এই সমুদ্র সৈকতের নাম শুনেছেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত