নজরবন্দি ব্যুরো: পুজোর ছুটিতে অনেকই কোলাহল থেকে দূরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। এই বছর অনেকেই সিকিম বেড়াতে যাবে বলে আগে থেকেই বুকিং করে রেখেছিলেন। কিন্তু দুর্যোগের কারণে পরিকল্পনা বদল করতে বাধ্য হয়েছে তারা। কিন্তু ছুটির কদিন বেড়ানোর প্ল্যান ভেস্তে যাবে তাই পুজোতে চাহিদা বাড়ছে উত্তরবঙ্গের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।
আরও পড়ুন: দার্জিলিং নয়, পাহাড়ের কাছে এই গ্রাম যেন ভূস্বর্গ, একবার ঘুরেই আসুন


বিগত কয়েকদিনে বিপর্যস্ত সিকিম। বিধ্বস্ত জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই অবস্থায় জীবন বাজি রেখে সিকিমে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারছেন না কেউই। এরফলে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের চাহিদা বাড়ছে। ফলে পুজোর দিনগুলিতে যে উত্তরবঙ্গের এই দিন গন্তব্যে পর্যটকদের ভিড় বাড়বে সে কথা বলার অপেক্ষায় রাখে না।

দূর্গা পুজোর সময় থেকেই উৎসবের মরশুম শুরু হয়। এরপর একে কালীপুজো, দীপাবলী, বড়দিন। এই সময়ে কেবল বাঙালি নয় দেশ বিদেশের বহু পর্যটক হিমালয় দর্শনে আসে। বর্তমান পরিস্থিতিতে সিকিম যাওয়ার অবস্থা নেই। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও ঠিক বলা যাচ্ছে না।


![]()
জানা যায়, যে সকল পর্যটকদের দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত বুকিং রয়েছে পর্যটন সংস্থাগুলি তাঁদের সঙ্গে কথা বলছে। একই বাজেট দার্জিলিং বা কালিম্পংয়ে ঘোরানো যায় কি না তা দেখা হচ্ছে।
সিকিমের দুর্যোগে পরিকল্পনা বদল, পুজোয় চাহিদা বাড়ছে উত্তরবঙ্গের








