নজরবন্দি ব্যুরো: পাহাড়ে যাওয়ার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে দার্জিলিং। এই জায়গাটি এতটাই জনপ্রিয় যে বছরের বারো মাসই পর্যটকদের ভিড় চোখে পড়ে। এদিকে আপনি চাইছেন নিরিবিলি কোন পরিবেশে যেতে। তাহলে পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা নিতে যাবেন কোথায়? আজকের প্রতিবেদনে খোঁজ রইল এমনই এক ঠিকানার।
আরও পড়ুন: উত্তরবঙ্গে রয়েছে ঝর্নার রাজ্য, এই অফবিট লোকেশনে একবার ঘুরে আসুন


আজকের গন্তব্য সামেনদেন এবং গোরখে। দার্জিলিং পাহাড়ে এমন সুন্দর উপত্যকা বড় বেশি দেখা যায় না। সামেনদেনকে স্বপ্নের গ্রাম বললেও ভুল হয় না। ফালুটের ঠিক নীচেই রয়েছে এই দুই গ্রাম, এগুলিকে দার্জিলিংয়ের ভূস্বর্গ বললেও ভুল হবে না। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ জায়গা। উঁচু উঁচু পাইনের এই জঙ্গলের মাঝে সরু সর্পিল পথ। ফুলে সাজানো ঘরবাড়ি। এখানে দেখতে পাবেন ন্যাসপাতির বাগান।

ছবির মত সুন্দর গ্রাম সামেনদেন, নিস্তব্ধতাই সঙ্গী হবে এখানে। এই জায়গাটিকে সাইলেন্ট ভ্যালিও বলা হয়ে থাকে। প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য উপভোগ করা যায় এখানে। পাহাড়ের ভ্যালির মাঝে ছোট ছোট রঙিন ঘর। ঘন জনবসতি নেই।



এই পাহাড়ি গ্রামে গাইড নিয়ে আসতে পারেন। মাল বওয়ার জন্য ঘোড়ার ব্যবস্থা রয়েছে। এখানে পর্যটকদের ভিড় না হলেও রাত্রিবাসের সুবন্দোবস্ত আছে। তবে আগে থেকে হোমস্টে বুক করে নেওয়া ভালো। ট্রেকিংয়ের সুযোগ আছে, এখান থেকেই গাইড পেয়ে যাবেন আপনি।
দার্জিলিং নয়, পাহাড়ের কাছে এই গ্রাম যেন ভূস্বর্গ, একবার ঘুরেই আসুন








