নজরবন্দি ব্যুরোঃ প্রোফাইলে যুক্ত হয়নি ‘নর্মাল সেকশন’! বদলিতে বিপাকে জুনিয়র হাইয়ের শিক্ষকরা। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষদের আপস বদলির ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টালের উদ্বোধন করেছেন। কিন্তু শিক্ষা দপ্তরের নয়া অনলাইন পোর্টালে সমস্যায় পড়েছেন বহু জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা। শিক্ষা দপ্তরের আইও এস এম এস পোর্টালে শিক্ষদের প্রোফাইলে তিনটি সেকশনের ( আপার, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি) অপশন দেওয়া হয়েছে । “নর্মাল সেকশন” না থাকায় এই বিপত্তি।
আরও পড়ুনঃ বামেদের শক্তিই কাজে লাগিয়ে জয়ের মুখ দেখতে চায় কংগ্রেস।
সাধারণত ২০১৬ সালের আগে নিউসেটআপ জুনিয়র হাই স্কুল গুলোতেও নর্মাল সেকশন হিসাবেই শিক্ষকরা নিযুক্ত হতেন। সেসময় আপার প্রাইমারি হিসাবে আলাদা কোনো সেকশন ছিলোনা। কিন্তু শিক্ষক প্রোফাইলে নর্মাল সেকশন এর কোনো অপশন না থাকায় তারা সমস্যায় পড়েছেন। অর্থাৎ তারা সেকেন্ডারি সেকশন( নবম-দশম) নিতে পারছে না কারন তাদের স্কুলে একাডেমিক সেকশন পঞ্চম- অষ্টম পর্যন্ত। আবার আপার প্রাইমারি সেকশনও ( পঞ্চম-অষ্টম) নিতে পারছেনা কারন তারা 2016 সালের আগে নর্মাল সেকশনেই ( পঞ্চম-দশম) নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুনঃ ভালো আছেন সৌমিত্র বাবু, তবে আছেন এখনও ICU-তে।
প্রোফাইলে যুক্ত হয়নি ‘নর্মাল সেকশন’! নর্মাল সেকশনকে ভেঙে আপার ও সেকেন্ডারি করায় জুনিয়র হাই স্কুলের গ্রাজুয়েট শিক্ষকরা ট্রান্সফারের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারন নতুন নিয়মে সাবজেক্ট এক থাকলেও একটি সেকশনের শিক্ষক অন্য সেকশনের সাথে আপস বদলি পাবেনা। এক্ষেত্রে মিস ম্যাচ দেখাবে।
একই সমস্যা অনার্স বা পিজি শিক্ষকদের। তাদের সাবজেক্ট একই হওয়া সত্ত্বেও তারা হায়ার সেকেন্ডারি সেকশনের শিক্ষদের সাথে আপস বদলির সুযোগ পাবেনা। জুনিয়র হাই স্কুলের শিক্ষক মানব দাস বলেন “আমরা 2016 সালের নর্মাল সেকশন হিসাবে নিয়োগ পেয়েছি। কিন্তু টিচার্স প্রোফাইলে নর্মাল সেকশন না থাকায় সমস্যায় পড়েছি। আমরা কোন সেকশন সিলেক্ট করবো কিছুই বুঝতে পারছিনা।” অধিকাংশ শিক্ষদের দাবি- শিক্ষক প্রোফাইলে নর্মাল সেকশন যুক্ত করে সাবজেক্ট ও পোষ্ট অনুযায়ী ট্রান্সফারের সুযোগ দেওয়া উচিত।



