নজরবন্দি ব্যুরো: কলকাতায় শুধু ৪টি রুটেই চলুক ট্রাম, চায় পুরসভা। রাজ্যের পরিবহণ দফতরকে একথা জানানো হয়েছে। পরিবহণ দফতর কলকাতা পুরসভার মতামত জানতে চেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই ওই কথা জানিয়েছে পুরসভা। একথা জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: চাঁদে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫, লক্ষ্যে অবিচল ভারতের চন্দ্রযান-৩
মেয়র জানিয়েছেন, ট্রামপ্রেমীরা কলকাতার অনেক রুটেই ট্রাম চালানোর দাবি করছিলেন। কিন্তু কলকাতায় ৪টির বেশি রুটে ট্রাম চালানো সম্ভব নয়। মেয়র ফিরহাদ জানিয়েছেন, ট্রাম চালানো সম্ভব শুধুমাত্র চওড়া রাস্তায়। রবীন্দ্র সরণির (চিৎপুর রোড) মত সরু রাস্তায় নয়। ১৮৭৩ সালে কলকাতায় ট্রামের পথচলা শুরু হয়েছিল।

দেড়শো বছর পেরিয়ে তার শেষের শুরু হল। যানজটের সমস্যা এড়াতে ট্রামের সংখ্যা কমানোর পদক্ষেপ আগেই শুরু হয়েছিল। কমতে কমতে এবার মাত্র ৪টে রুটে চলাচল কমবে ট্রাম। যে চারটি রুটে ট্রাম চলবে- খিদিরপুর থেকে এসপ্ল্যানেড, টালিগঞ্জ থেকে গড়িয়াহাট, পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট এবং এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার।
কলকাতায় শুধু ৪টি রুটেই চলবে ট্রাম, ঘোষণা মেয়রের

এই সিদ্ধান্ত নিয়ে মেয়র আরও বলেন, ‘ট্রামের সূচনা হয়েছিল ঘোড়ায় টানা থেকে। এরপর বিদ্যুতে চলতে শুরু করে। এখন আমাদের লক্ষ্য, দূষণ কমানো। বহু রুটে ব্যস্ত সময়েও ট্রাম ফাঁকা যায়। হেরিটেজ বজায় রাখতেই কয়েকটি রুটে ট্রাম চালু থাকবে। মেট্রোরেলের কারণে দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে। ট্রামে যাতায়াত কমে গিয়েছে। তাই জন্যে এই সিদ্ধান্ত।’




