TET Primary: প্রশিক্ষিত হলেই দিতে হবে টেট সার্টিফিকেট, আদালতে জানিয়ে দিল পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ থেকে প্রশিক্ষন হলেও টেট সার্টিফিকেট পাননি কেউই। এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে সুদিন ফিরতে চলেছে টেট পরীক্ষার্থীদের। এবার থেকে প্রশিক্ষিত হলেই দিতে হবে টেট সার্টিফিকেট আদালতে জানিয়ে দিল পর্ষদ।

আরও পড়ুনঃAnubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জারি সিবিআই তদন্ত, নির্দেশ হাইকোর্টের

২০১৪ সালে টেট মামলার নিষ্পত্তি হয়েছিল। সেবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এক মাসের মধ্যে সকলকে টেট সার্টিফিকেট দিতে হবে। মামলাকারীদের হয়ে সেবার সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশের পরেও সেবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একমাসের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়নি। বরং পর্ষদের তরফে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা বিষয়টি ফের উত্থাপন করা হয়েছিল। আজ সেই মামলার শুনানি হল। আগের বারের শুনানিতেই পর্ষদের তরফে চাপে পড়েই বলা হয়েছিল আমরা সকলকেই টেট সার্টিফিকেট দিয়ে দেবো। কিন্তু যারা প্রশিক্ষন নেয়নি তাঁদেরকে দেওয়া হবে না। কিন্তু যারা প্রশিক্ষন নেবে তাঁদেরকে অতি দ্রুত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তবে যারা টেট পাশ করেছে এবং প্রশিক্ষনপ্রাপ্ত তাঁদেরকে এখনই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।

এদিন সৌমেন সেন এবং সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। সেখানে আদালতের তরফে জানানো হয়েছে যারা টেট সার্টিফিকেট চাইবে না। তাঁরা আবেদন করলেই দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন।

প্রশিক্ষিত হলেই দিতে হবে টেট সার্টিফিকেট, চাপের মুখে সিদ্ধান্ত পর্ষদের

প্রশিক্ষিত হলেই দিতে হবে টেট সার্টিফিকেট, চাপের মুখে সিদ্ধান্ত পর্ষদের
প্রশিক্ষিত হলেই দিতে হবে টেট সার্টিফিকেট, চাপের মুখে সিদ্ধান্ত পর্ষদের

এবিষয়ে আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, ২০১৪ থেকে টেট সার্টিফিকেট পায়নি কেউই। আজকের নির্দেশের পরে মনে করা হচ্ছে এবার পর্ষদের তরফে সকলকে টেট সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর