নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে প্রায়ই ৬ মাস বাদে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন। কিন্তু লোকাল ট্রেন খুলতেই দেখা গেল মেমো ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া প্রায় তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
আরও পড়ুনঃ শুধু এই রাজ্যে নয়, দেশ জুরেই উপনির্বাচনে BJP-কে টেক্কা দিয়েছে বিরোধীরা
আর এই মহামারীর সময় হঠাৎ করে ট্রেন খুলতেই তিনগুণ ভাড়া কেন বৃদ্ধি এর প্রতিবাদে ফেটে পড়েছিল যাত্রীরা। অবশেষে চাপে পড়ে সিদ্ধান্ত প্রত্যাহার করল রেল কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হল পুরনো ভাড়াতেই চলবে ট্রেন।
গত রবিবার লোকাল ট্রেন চালু হতেই যাত্রীরা অভিযোগ করেন, লোকাল ট্রেনের ভাড়া বাড়েনি তবে তিনগুণ ভাড়ায় চালানো হচ্ছে মেমু ও প্যাসেঞ্জার ট্রেন।
চাপের মুখে সিদ্ধান্ত বদল, পুরনো ভাড়াতেই চলবে ট্রেন
ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সেই বিক্ষোভের জেরে রাতারাতি সিদ্ধান্ত বদল। রেলের তরফে জানানো হয়েছে, আগের ভাড়াতেই চলবে মেমু ও প্যাসেঞ্জার।



