বদলে যাচ্ছে চিরাচরিত কাগজের রেলের টিকিট, আসছে কিউআর কোড দেওয়া ডিজিটাল টিকিট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহামারি পরিস্থিতিতে বদল ঘটছে বহু বিষয়ের। সংক্রমণ ঠেকতে বদলান হচ্ছে অনেক নিয়ম।এবার বদল ঘটতে চলেছে ট্রেনের টিকিটের। হাতে হাতে ট্রেনের টিকিট দিলে ছড়াতে পারে সংক্রমণ। এবার সংক্রমণের সেই ঝুঁকি কমাতেই অভিনব ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। বস্তুত উত্তর-মধ্য রেলপথে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ অগাস্ট থেকে দিনে ১ লক্ষ কোভিড টেস্ট! অত্যাধুনিক যন্ত্র কিনে মাস্টারস্ট্রোক মমতার।

কিউআর কোড ভিত্তিক স্পর্শবিহীন টিকিট চেকিং সিস্টেম। এবার গোটা ভারতেই রেলপথে এই ব্যবস্থা চালু করা হবে।রেলের অধিকারিকরা জানিয়েছেন, যে কোনও কাউন্টার থেকে সংরক্ষিত টিকিট বুক করলেই যাত্রীর মোবাইলে একটি এসএমএস চলে আসবে। 

সেখানে ইউআরএল (URL) বা কিউআর কোড (QR Code) থাকবে। যাত্রার সময় টিকিট পরীক্ষক টিকিট চাইলে নির্দিষ্ট URL-এ ক্লিক করলেই যাত্রীর মোবাইলে ব্রাউজার QR Code দেখা যাবে। টিকিট পরীক্ষকের মোবাইলে স্ক্যানার দিয়ে কোডটি স্ক্যান করলেই টিকিট দেখা যাবে। ফলে যাত্রী ও টিকিট কাউকেই আর টিকিতে হাত দিতে হবে না।

এই নয়া স্পর্শবিহীন টিকিট চেকিং এবং স্ক্যানিং সিস্টেম দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে ভারতীয় রেল। টিকিট পরীক্ষকসহ চেকিং পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের এই বিষয়ে দ্রুত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর জন্য সমস্ত রেলওয়ে জোনগুলিকে নির্দেশ পাঠিয়েছে রেলওয়ে বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর