আগামীকাল দেশ জুড়ে বন্ধের ডাক ট্রেড ইউনিয়নগুলির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল দেশ জুড়ে বন্ধের ডাক ট্রেড ইউনিয়নগুলির ।আগামীকাল বৃহস্পতিবার বনধের ডাক দিয়েছে দেশের ট্রেড ইউনিয়ন গুলি। ট্রেড ইউনিয়ন গুলির দাবিকে সমর্থন জানিয়েছে রাজ্য। কিন্তু রাজ্য সরকার বনধের বিরুদ্ধে। তাই রাজ্য সরকারের তরফে সকল সরকারি কর্মচারিদের অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্য অর্থ দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা।

আরও পড়ুনঃআট মাস পর খুলছে শিবপুর আচার্য জগদীশ্চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান ।

যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার অফিসে হাজিরা না দিলে কর্মীদের বেতন কাটা যাবে। এবং ছুটিও কাটা যাবে। নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সরকার বনধের বিরোধী। তাই বৃহস্পতিবার খোলা থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তর গুলি। বনধের দিন ক্যাজুয়াল লিভও নেওয়া যাবেনা। কিন্তু প্রথম বা দ্বিতীয় অর্ধে কর্মীরা চাইলে ছুটি নিতে পারবেন।

এই দিন অফিস খোলা থাকার অন্য কোন দিন ছুটি পাওয়া যাবে না। ইতিমধ্যে বৃহস্পতিবার জনজীবন সচল রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। জানা গেছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে যানচলাচল। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় পর্যাপ্ত পুলিশবাহিনী মোতায়েন থাকবে।

আগামীকাল দেশ জুড়ে বন্ধের ডাক ট্রেড ইউনিয়নগুলিরসরকারের তরফে এদিনের জন্য বিমার আশ্বাস দেওয়া হয়েছে বাস,ট্যাক্সি ও অটো মালিকদের। শহরে থাকবে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী সহ ১০ টি ক্যুইক রেসপন্স টিম। এছাড়াও গুর্বত্বপূর্ণ এলাকা গুলিতে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত