নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, করোনার বেশ কয়েকটি উত্সর্গ রয়েছে মন্ত্রীর, তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুনঃ বিজেপি-তে যোগ দিচ্ছেন অজয় চক্রবর্তী? কাজে এল কুশল বিনিময়?
মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনি।জানা গিয়েছে, দিন দুই আগে মন্ত্রী গৌতম দেব কলকাতায় এসেছিলেন পর্যটন দপ্তরের কাজে। শুক্রবার সকালেই ফিরে যান উত্তরবঙ্গে।
এরপর অসুস্থ বোধ করতে থাকায় চিকিৎসকের পরামর্শ মতো তাঁর করোনা পরীক্ষা হয়। অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মন্ত্রীকে মাটিগাড়ার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়।এর আগে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে কাবু করেছিল করোনা ভাইরাস।
করোনায় আক্রান্ত পর্যটনমন্ত্রী গৌতম দেব । সুজিত বসু, স্বপন দেবনাথ, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক – সকলেই করোন জয় করে ফের কাজে ফিরেছেন। এঁরা সকলেই করোনা কালে একেবারে সামনের সারিতে থেকেই কাজ করেছেন জনস্বার্থে। সেখান থেকেই সংক্রমণ বলে মনে করা হয়েছিল। তবে তাঁদের মতো এবার গৌতম দেবও দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা তাঁর অনুগামীদের।



