২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজনের স্বপ্ন ফের সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অলিম্পিকের বহু ইভেন্টে ভারতের অংশগ্রহণ বাড়াতে ৫-১৫ বছর বয়সি জেন আলফার মধ্যে প্রতিভা খোঁজার ডাক তাঁর।
ই-রিকশা চালানো থেকে আন্তর্জাতিক মঞ্চে ব্রোঞ্জ। কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক এনে নজির গড়লেন ঝান্ডু কুমার। তাঁর সাফল্যে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাত বছরের ট্রফিখরা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন পিভি সিন্ধুর। জাপান ওপেনে আকানে ইয়ামাগুচিকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লেন অলিম্পিক পদকজয়ী শাটলার।