Indian Railways

Indian Railways

প্রবল বৃষ্টিতে শিমলা-কালকা টয় ট্রেনের লাইনে ধস, অল্পের জন্য রক্ষা ৪৩১ যাত্রী-রেলকর্মী

শিমলা-কালকা টয় ট্রেনের লাইনে ধস নেমে বড় দুর্ঘটনার আশঙ্কা। ৫৭ নম্বর ব্রিজের কাছে রেল চলাচল ব্যাহত হলেও ৩৯১ যাত্রী ও ৪০ রেলকর্মী নিরাপদে উদ্ধার।

ট্রেন-স্টেশনে ময়লা ফেললেই ১০০০ টাকা জরিমানা, দিতে অস্বীকার করলে গুনতে হবে ২০০০

ট্রেনের কামরা বা স্টেশনে ময়লা ফেললে এবার দিতে হবে ১০০০ টাকা জরিমানা। জরিমানা না দিলে আদালতে ২০০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। জানুন রেলের নতুন নিয়মে কী কী নিষিদ্ধ।

প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! ইঞ্জিন থেকে ছড়িয়ে পুড়ে ছাই ৩ বগি, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে ভোররাতে আগুন লাগে। তিনটি বগি পুড়ে গেলেও রেলকর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনায় কড়া পদক্ষেপ! ১০ সদস্যের তদন্ত কমিটি, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ঘোষণা রেলের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ট্রেন দুর্ঘটনায় কড়া পদক্ষেপ রেলের। গাফিলতির অভিযোগে গেটম্যান ও সুপারভাইজার সাসপেন্ড, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা।

ভারতের রেলে নতুন ইতিহাস! প্রধানমন্ত্রীর হাত ধরে চালু দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেন

ভারতের রেলে নতুন মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেন। পরিবেশবান্ধব এই ট্রেন চলবে ঝিন্দ-সোনিপত রুটে।

রথযাত্রায় পুরীগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা! ৩০০-র বেশি স্পেশাল ট্রেন চালাবে রেল

রথযাত্রার আগে বড় ঘোষণা ভারতীয় রেলের। পুরীতে ভক্তদের যাতায়াত সহজ করতে ৩০০-রও বেশি স্পেশাল ট্রেন চালানো হবে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা।

শিয়ালদহ স্টেশনে চালু ডিজিটাল লাগেজ লকার, নিরাপদে মালপত্র রেখে নিশ্চিন্তে ঘুরতে পারবেন যাত্রীরা

শিয়ালদহ স্টেশনে চালু হল ডিজিটাল লাগেজ লকার। পূর্ব রেলের নতুন পরিষেবায় অনলাইনে বুকিং করে নিরাপদে লাগেজ রেখে নিশ্চিন্তে কাজ সেরে ফিরতে পারবেন যাত্রীরা।

ট্রেন ১৫ মিনিটের বেশি লেট? সঙ্গে সঙ্গেই মিলবে অ্যালার্ট, নতুন অ্যাপ আনল Indian Railways

ট্রেন ১৫ মিনিটের বেশি দেরি হলে তাৎক্ষণিক অ্যালার্ট পাঠাবে Indian Railways-এর নতুন Punctuality BZA App। কীভাবে কাজ করবে, জেনে নিন।

IRCTC-র নিয়ম জানেন? ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরি হলেই মিলবে ফ্রি খাবার ও টিকিটের দাম!

IRCTC Rule অনুযায়ী রাজধানি, শতাব্দী ও দুরন্ত ট্রেন দেরি হলে যাত্রীরা ফ্রি খাবার ও নির্দিষ্ট ক্ষেত্রে টিকিট রিফান্ডের সুবিধা পেতে পারেন।

Indian Railways New Rules 2026: বিনা টিকিটে যাত্রা করলে ৫০০ টাকা জরিমানা, ভিক্ষাবৃত্তির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা

Indian Railways নতুন নিয়মে বিনা টিকিটে যাত্রার জরিমানা ৫০০ টাকা। ভিক্ষাবৃত্তি, ধূমপান ও রেলের আইন ভাঙলেও গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

বিনা টিকিটে ট্রেনে উঠলেই বড় শাস্তি! আজ থেকে দ্বিগুণ জরিমানা, কড়া হল রেলের নতুন নিয়ম

বিনা টিকিটে যাত্রা করলে এবার ৫০০ টাকা জরিমানা। রেলের নতুন নিয়মে ধূমপান, মহিলা কামরায় প্রবেশ ও অন্যান্য অনিয়মের ক্ষেত্রেও বাড়ল শাস্তির অঙ্ক।

পশ্চিমবঙ্গ দিবসে রেলের বড় উপহার! বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ লোকাল ট্রেন চালু

বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ লোকাল ট্রেন চালু হল পশ্চিমবঙ্গ দিবসে। তিনটি মেমু পরিষেবার সম্প্রসারণে মুর্শিদাবাদের যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ।

দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র ৬ ঘণ্টায়, বুলেট ট্রেন প্রকল্পে বাংলার জন্যে বড় ঘোষণা রেলমন্ত্রীর!

বুলেট ট্রেন প্রকল্পে বড় আপডেট। দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র ৬ ঘণ্টায় পৌঁছনোর পরিকল্পনা, পশ্চিমবঙ্গে ৬০ নতুন ট্রেনের আশ্বাস রেলমন্ত্রীর।

আগুনে পুড়ল রাজধানী এক্সপ্রেসের দু’টি কামরা, অল্পের জন্য রক্ষা পেল ৬৮ যাত্রী

তিরুঅনন্তপুরম-দিল্লি রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। মধ্যপ্রদেশের কাছে দু’টি কামরা পুড়ে যায়, নিরাপদে উদ্ধার ৬৮ যাত্রী।

পশ্চিমবঙ্গকে রেলের বিরাট উপহার! ৩ প্রকল্পে সবুজ সঙ্কেত, বাড়বে সংযোগ ও উন্নয়ন

পশ্চিমবঙ্গে ৩টি নতুন রেল প্রকল্পে অনুমোদন—NJP-শিলিগুড়ি ডাবলিং, ট্রেন এক্সটেনশন ও ১০৭ কিমি নতুন লাইনের সমীক্ষা শুরু, বাড়বে সংযোগ

রেলের টিকিট বুকিংয়ে বড় বদল! অগস্ট থেকেই চালু নতুন স্মার্ট রিজার্ভেশন সিস্টেম

ভারতীয় রেল আনছে নতুন স্মার্ট রিজার্ভেশন সিস্টেম। এআই প্রযুক্তিতে আগে থেকেই জানা যাবে টিকিট কনফার্ম হবে কি না।

ট্রেন টিকিট ক্যানসেলে বড় ধাক্কা! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে নিয়ম, না জানলে ক্ষতি নিশ্চিত

১ এপ্রিল থেকে ভারতীয় রেলের টিকিট বাতিলের নতুন নিয়ম, ৮ ঘণ্টার মধ্যে ক্যানসেল করলে মিলবে না রিফান্ড—জানুন বিস্তারিত

হাওড়া–শিয়ালদহ রুটে বড় ঘোষণা! একসঙ্গে ১৮টি নতুন অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল, দেখুন তালিকা

পূর্ব রেলের বড় ঘোষণা। হাওড়া ও শিয়ালদহ রুটে যাত্রীদের সুবিধার জন্য ১৮টি নতুন অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল ট্রেন! জেনে নিন সময়সূচি

শিয়ালদহ ডিভিশনে ১৬ মার্চ থেকে নতুন লোকাল ট্রেন পরিষেবা। গেদে লাইনে বাড়ছে ট্রেন, জেনে নিন কোন ট্রেন কখন ছাড়বে।

ভোটের আগে বাংলায় বড় রেল উপহার! ৪৪৭৪ কোটি টাকার দুই মেগা প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে রেল অবকাঠামো উন্নত করতে ৪,৪৭৪ কোটি টাকার দুটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এক অ্যাপেই সব রেল পরিষেবা! ‘রেলওয়ান’ অ্যাপ জনপ্রিয় করতে পূর্ব রেলের সচেতনতা অভিযান

রেল পরিষেবা আরও সহজ করতে ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহারে উৎসাহ দিচ্ছে পূর্ব রেল। টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস, পিএনআর চেকসহ একাধিক সুবিধা মিলবে এক অ্যাপেই।

সপ্তাহান্তে ট্রেন বিভ্রাট! শিয়ালদহ–বনগাঁ শাখায় বাতিল একাধিক লোকাল, বদল রুট ও সময়সূচি

শিয়ালদহ-বনগাঁ লাইনে শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল। সাবওয়ে নির্মাণের কাজের জন্য রুট ও সময়সূচিতে বড় পরিবর্তন, দেখে নিন সম্পূর্ণ তালিকা।

ফেব্রুয়ারি–মার্চে বাতিল একাধিক লোকাল ট্রেন, বদলাচ্ছে সময়সূচি—দেখুন সম্পূর্ণ তালিকা

২১, ২৩, ২৪ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ বাতিল একাধিক লোকাল ট্রেন। কাটোয়া–হাওড়া ও ব্যান্ডেল শাখায় সময়সূচির বড় পরিবর্তন, দেখে নিন সম্পূর্ণ তালিকা।

শিয়ালদা শাখায় রেল বিপ্লবের ইঙ্গিত! সীমান্তবর্তী বাংলায় চারটি নতুন রুট চালুর বড় সিদ্ধান্ত

উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় চারটি নতুন রেললাইন চালুর সিদ্ধান্ত। শিয়ালদা শাখায় রেল যোগাযোগ বাড়লে সীমান্ত বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে বড়সড় উন্নতির আশা।

১৭ জানুয়ারি মালদায় প্রধানমন্ত্রী মোদি, এখান থেকেই উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন

মালদা টাউন স্টেশন থেকে ১৭ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজছে স্টেশন, চলছে পড়ুয়া বাছাই।