রেজিনগর উপনির্বাচনের ভোটগ্রহণের দিনই গ্রেপ্তার হলেন AJUP নেতা হুমায়ুন কবীর। ভোট দিয়ে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার পর দলীয় কার্যালয়ে শুরু হয় বাগ্বিতণ্ডা।
তিন রাজ্যের উপনির্বাচনের ফল কি শুধু স্থানীয় সমীকরণ, নাকি জাতীয় রাজনীতির নতুন বার্তা? বিহারে ধাক্কা, মধ্যপ্রদেশে ব্যর্থতা, গুজরাটে জিতেও মার্জিন কমে বিজেপির সামনে নতুন প্রশ্ন।
দাতিয়া উপনির্বাচনে বিজেপিকে বড় ধাক্কা। শেষ রাউন্ডের গণনার পর ৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং বলে সূত্রের দাবি। মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ আসনে বদলে গেল সমীকরণ।
বাঁকিপুরে বিজেপির মর্যাদার লড়াইয়ে বড় ধাক্কা। নীতিন নবীনের শূন্য হওয়া আসনে ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ের পথে জন সুরাজের প্রশান্ত কিশোর। মাত্র এক বছরের ব্যবধানে বিজেপির শক্ত ঘাঁটিতে বড় উলটপুরাণ।