Bengali cinema

Bengali cinema

টলিউডে বড় সিদ্ধান্ত, অক্টোবর-নভেম্বরে ২৬ গিল্ডে ভোটের ঘোষণা মিঠুনের বৈঠকে

টলিউডের সাংগঠনিক জটিলতা কাটাতে বড় সিদ্ধান্ত। ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ডে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর নির্বাচন হবে। বৈধ সদস্যদের দেওয়া হবে নতুন কার্ড।

চিরনিদ্রায় পরিচালক রাজা সেন, ৭০-এ প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনেমা মহল

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। ৭০ বছর বয়সে এসএসকেএম হাসপাতালে মৃত্যু। ‘দামু’ থেকে ‘দেশ’—বাংলা সিনেমায় রেখে গেলেন দীর্ঘ কর্মজীবনের স্মৃতি।

ভেন্টিলেশনে পরিচালক রাজা সেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শুক্রবার সকালে পর পর দু’বার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন, কবে থেকে শুরু? জানালেন মুখ্যমন্ত্রী

ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। জাতীয় ক্যালেন্ডার মেনেই সময়সূচি চূড়ান্ত।

নিউ টাউনে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’, হেরিটেজ ওয়াক! জন্মশতবর্ষে মহানায়ককে নিয়ে মহা আয়োজন

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বড়সড় সরকারি আয়োজন। নিউ টাউনে তৈরি হবে ফিল্ম সেন্টার, হবে হেরিটেজ ওয়াক, নন্দনে প্রদর্শনী ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৫ বছর পূর্তিতে বড় চমক! শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবিতে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

২৫ বছর পূর্তিতে বড় চমক শিবপ্রসাদ-নন্দিতার। তাঁদের নতুন ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় স্বপ্নপূরণের কথা জানালেন শিবপ্রসাদ।

‘সুপারস্টার’ ইমেজের বাইরে বেরোতে চেয়েছি, নতুন কিছু করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ: জিৎ

প্রায় দু’বছর পর নতুন ছবিতে ফিরছেন জিৎ। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ একসঙ্গে নয়টি চরিত্রে অভিনয় নিয়ে নিজের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও কেরিয়ার নিয়ে কথা বললেন অভিনেতা।

‘নেতা হতে চেয়েছিলাম, কিন্তু অভিনেত্রীই হয়ে গেলাম’— ডি.লিট সম্মানে আবেগঘন স্মৃতিচারণ সাবিত্রী চট্টোপাধ্যায়ের

ডি.লিট সম্মানে ভূষিত হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে শৈশবের নেতা হওয়ার স্বপ্ন, পরিবার এবং অভিনয়জীবন নিয়ে অকপট স্মৃতিচারণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী।

প্রয়াণ দিবসে মহানায়ককে শ্রদ্ধা, উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তম কুমারের প্রয়াণ দিবসে কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচনের পর একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। কলকাতায় মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, আধুনিকীকরণ হবে উত্তম মঞ্চ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার বড় সাফল্য! সেরা বাংলা ছবি ‘চালচিত্র এখন’, শিশুশিল্পীদের ঝুলিতে তিনটি সম্মান

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার বড় সাফল্য। ‘চালচিত্র এখন’ সেরা বাংলা ছবি, ‘অঙ্ক কী কঠিন’-এর তিন শিশুশিল্পীর জাতীয় পুরস্কার। সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মুট্টি।

হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

মুম্বইয়ে হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাঁ চোখে সফল ছানি অস্ত্রোপচারের পর স্থিতিশীল অভিনেতা। ১৫ দিনের বিশ্রামের পরামর্শ, কলকাতা সফর অনিশ্চিত।

রক্ত, আগুন আর প্রেমের বিস্ফোরণ! দেব-শুভশ্রীর নতুন ছবির পোস্টারে উন্মাদনা, পরিচালনায় প্রথমবার দেব

দেব-শুভশ্রীর নতুন ছবি ‘দেশু ৭’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে। রক্তাক্ত রোম্যান্স, অ্যাকশন আর দেবের পরিচালনায় পুজোয় আসছে বড় চমক।

শমীক ভট্টাচার্যের বাড়িতে প্রসেনজিৎ! রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জল্পনা, সামনে এল আসল কারণ

Prosenjit Samik Meeting: বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌজন্য সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন ছবি ‘অনেকদিন পর’-এর প্রিমিয়ারের আমন্ত্রণও জানালেন।

‘৪০ বছরের কেরিয়ার কি এভাবেই বিচার হবে?’ ‘চোর’ তকমা নিয়ে বিস্ফোরক প্রসেনজিৎ

‘অভিমান’ বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্ক্রিপ্ট চুরির জল্পনার মাঝে ৪০ বছরের কেরিয়ার নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা।

নতুন কমিটিতে একসঙ্গে দেব-হিরণ, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’ খোঁচা হিরণের

Tollywood Advisory Committee-তে একসঙ্গে দেব ও হিরণ। নতুন কমিটি ঘোষণার পর ‘সৌজন্যের রাজনীতি’ মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা।

অভয়া থেকে ‘হীরক রানীর দেশে’! রাজনৈতিক ব্যঙ্গচিত্রে বাংলা সিনেমায় ফিরছেন জয়াপ্রদা

‘তিলোত্তমা’ নয়, আসছে ‘হীরক রানীর দেশে’। রাজনৈতিক স্যাটায়ারধর্মী এই ছবিতে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন জয়াপ্রদা।

‘সময় বদলায়, বিশ্বাস বদলায়…’ দেবের পোস্টে তোলপাড়! ৭২ ঘণ্টার বার্তায় নতুন জল্পনা

দেবের সোশ্যাল মিডিয়া পোস্টে তোলপাড়। ‘সময় বদলায়, বিশ্বাস বদলায়’ বার্তা ও ৭২ ঘণ্টার উল্লেখ ঘিরে বাড়ছে জল্পনা।

‘তৃণমূল আমলে ভুগেছি’, নতুন বিজেপি সরকার নিয়ে আশাবাদী দেব! টলিউডে বদলের বার্তা সুপারস্টারের

টলিউড নিয়ে নতুন বিজেপি সরকারের প্রতি আস্থা প্রকাশ করলেন দেব। আগের সরকারের সময়ে ভোগান্তির কথা উল্লেখ করে আশাবাদের বার্তা দিলেন অভিনেতা।

অশ্রুসিক্ত বিদায় অনীকে, তাঁর ছবিগুলি নিয়ে বিশেষ চলচ্চিত্র উৎসবের ঘোষণা অগ্নিমিত্রার

পরিচালক অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে ভিড়। কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন, তাঁর ছবিগুলি নিয়ে বিশেষ চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা।

অনীকের শেষযাত্রাতে আমার-ওরা! টলিউডে ফের রাজনৈতিক বিভাজন নিয়ে জোর জল্পনা

অনীক দত্তের শেষকৃত্যে উপস্থিত ছিলেন বহু শিল্পী ও শুভানুধ্যায়ী। তবে কয়েকজন তারকার অনুপস্থিতি ঘিরে টলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে।

অনীকের ছবি দেখানো হবে নন্দনে, ঘোষণা রুদ্রনীলের, তৃণমূলকে নিশানা পাপিয়ার

নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা। রুদ্রনীলের ‘ব্রাত্য’ ছবি প্রদর্শনের ঘোষণা, সাংস্কৃতিক বঞ্চনা ও রাজনীতি নিয়ে সরব শিল্পীরা।

নন্দনে শেষবারের মতো অনীক দত্ত, শ্রদ্ধার ফুলে ভাসল চত্বর; তারকা থেকে সাধারণ মানুষ এক সারিতে

নন্দনে শেষ শ্রদ্ধা অনীক দত্তকে। পরিচালককে বিদায় জানাতে হাজির টলিউডের তারকা, সহকর্মী ও অসংখ্য অনুরাগী, আবেগঘন পরিবেশ চত্বরে।

‘ছবিতে কে কাজ করবে সেটা কেউ ঠিক করে দেবে’, স্ক্রিনিং কমিটি নিয়ে বিস্ফোরক অঙ্কুশ

টলিউডের স্ক্রিনিং কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য অঙ্কুশ হাজরার। ছবি মুক্তি ও ‘ব্যান সংস্কৃতি’ ঘিরে ফের চর্চা টলিপাড়ায়।

‘দেবই ব্যতিক্রম ছিল’, টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়

টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য রূপা গঙ্গোপাধ্যায়ের। দেবকে ব্যতিক্রম বলে প্রশংসা করলেন অভিনেত্রী-রাজনীতিক।

টলিউডে বড় বদলের ইঙ্গিত! চার তারকা বিধায়কের হাতে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

টলিউডে বড় রদবদলের ইঙ্গিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে চার তারকা বিধায়কের হাতে স্টুডিয়োপাড়ার নতুন দায়িত্ব।