আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার হাসপাতালে জমায়েত টলিপাড়ার

মৃত চিকিৎসকের বিচার চেয়ে আর জি কর অভিযান করছে টলিউড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন প্রতি দিন আরও জোরালো হচ্ছে। গানের দুনিয়া থেকে অভিনয় দুনিয়া— বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি জোট বেঁধে প্রতিবাদে শামিল হচ্ছেন। তাঁদের মত, ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাত থেকে ‘রাত দখল’-এর যে কর্মসূচি শুরু হয়েছে তা তাঁরা এগিয়ে নিয়ে যাবেন, যত ক্ষণ না মৃতা এবং তাঁর পরিবার ন্যায় পাচ্ছেন।

সেই অনুযায়ী বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা সাধারণ মানুষদের মতো পাশে থাকছেন আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকদের। সশরীরে উপস্থিত থেকে সমর্থন জানাচ্ছেন তাঁদের। এমতাবস্থায় সব ওই মৃত চিকিৎসকের বিচার চেয়ে আর জি কর অভিযান করছে টলিউড।

শনিবার সিনেইন্ডাস্ট্রির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে, সেখান থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করবেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সাবর্ণি দাস, অমৃতা চট্টোপাধ্যায়, অদিতি রায়-সহ সিনে ইন্ডাস্ট্রির আরও অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন। রাজ চক্রবর্তীও থাকবেন সব বিচার চেয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন