একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি কি হবে? জানাল আবহাওয়া দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা কয়েকদিন বাংলায় দাপিয়ে বেড়িয়েছে বৃষ্টি! ঝড় জলের সম্ভাবনা কাটিয়ে এবার বাংলায় বাড়বে রোদের তাপ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে বাংলার তাপমাত্রা। তবে বৃষ্টির দেখা কি মিলবে? আবহাওয়ার বড়সড় পরিবর্তনের কথা জানাল হাওয়া অফিস। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Avalanche: সিকিমে ভয়াবহ ধসে মৃত বাংলার দুই পর্যটক, নিখোঁজ পূর্ব মেদিনীপুরের এক যুবক

IMAGE 1650807847

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত সপ্তাহজুড়ে তবুও বৃষ্টির জেরে কিছুটা ঠান্ডা ভাব ছিল। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ায় আগামী ৫ দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

64743470

তবে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি।

একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, আজকের আবহাওয়ার পূর্বাভাস…

weather 2
একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আজ, বুধবার, কলকাতায় আজ ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত