নজরবন্দি ব্যুরোঃ বছর শেষে নভেম্বর মাসে দেশের মাঠে বসবে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে ভারতের পক্ষে প্রত্যেকটা সিরিজ অ্যাসিড টেস্ট। টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল ভারত। এবার একদিনের আন্তর্জাতিকেও এক নম্বর দল হওয়ার জোরালো সম্ভাবনা মেন ইন ব্লুর।
আরও পড়ুনঃ ‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে


তবে তার জন্য আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হারাতে হবে ৩-০ ব্যবধানে। আর তার জন্য যুদ্ধ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। টম ল্যাথাম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। কেন উইলিয়ামসন, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট আসেননি দলের সঙ্গে। সদ্যই শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়েছে ভারত। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাট কোহলি দু’টি শতরান পেয়েছেন।

শেষ ওয়ানডে-তে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেছেন বিরাট। এবার কিউয়িদের বিরুদ্ধে তিনি কী করেন, সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের। বোল্ট, সাউদি, উইলিয়ামসন দলে নেই। নিউজিল্যান্ডের জন্য নিঃসন্দেহে বিশাল বড় ধাক্কা। এবার গোদের ওপর বিষফোঁড়া। চোটের জন্য প্রথম ম্যাচে পাওয়া যাবে না ইশ সোধিকেও।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অস্থায়ী অধিনায়ক টম লাথাম বলেন, ‘ওদের তিনজনের না থাকা আমাদের কাছে বড় ধাক্কা। দুর্ভাগ্যবশত সোধিও চোট পেয়েছে। প্রথম ম্যাচে ওকে পাওয়া যাবে না। তবে পরের দুটো ম্যাচে ওকে পাওয়ার বিষয়ে আশাবাদী।’ অপরদিকে ভারতীয় দলে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুততম দ্বিশতরানের পর দলে জায়গা পাননি ঈশান কিষাণ। যা নিয়ে সোচ্চার হয়েছিল ক্রিকেট মহল।



এবার নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরছেন ঈশান কিষাণ। তবে নিজের পছন্দের ওপেনিংয়ে হয়তো সুযোগ মিলবে না। ভারতের উইকেটকিপার ব্যাটারকে খেলানো হতে পারে মিডল অর্ডারে। কিউয়িদের বিরুদ্ধেও ওপেনিং একই থাকবে। কিন্তু কেএল রাহুলের জায়গায় দলে ফিরবেন ঈশান কিষাণ। তাঁকে উইকেটকিপিং করতেও দেখা যাবে।
দুর্বল দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড, আজ শুরু কিউয়িদের বিরুদ্ধে যুদ্ধ

শ্রেয়সের অনুপস্থিতে সুযোগ থাকছে সূর্যকুমার যাদবের সামনে। দলে নিজের জায়গা পাকা করার সুযোগ পাবেন স্কাই। এই সিরিজে নেই অক্ষর প্যাটেলও। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন বাংলার শাহবাজ আহমেদ।







