‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায়শই তাঁদের দু’জনের মধ্যে তুলনা চলে। যেদিন তাঁরা খেলবেন, সেদিন বাকিদের শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়, এক ভারতীয় তারকা ও পর্তুগিজ তারকার মধ্যে অন্যতম বড় মিল হচ্ছে, তাঁরা দুজনেই নিজেদের ফিটনেস নিয়ে খুব সচেতন।

আরও পড়ুনঃ মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ৪৬ তম শতরান দেখার পর, আরও একবার কোহলির ফিটনেসের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটার সলমান বাট । তিনি তাঁর ইউটিউব চ্যানেলে ভূয়সী প্রশংসা করেছেন কোহলির।

‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে

এক ধাপ এগিয়েই সলমান বলেছেন যে, কোহলি কোনও অংশেই রোনাল্ডোর চেয়ে কম নন। কাতার বিশ্বকাপের আগে থেকে রোনাল্ডোকে নিয়ে চর্চা। বিশ্বকাপের পরও তাঁকে নিয়ে আলোচনা চলছে। কোহলিকে নিয়েও একই রকম কালি খরচ হয় সংবাদমাধ্যমে। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ান কোহলি। সেঞ্চুরি পাচ্ছিলেন না তিনি। তাঁকে নিয়ে চলছিল সমালোচনা।

‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে

নেতৃত্বের চাপ কি প্রভাব ফেলছিল তাঁর ফর্মে। কিন্তু ভিতরে ভিতরে রক্তাক্ত কোহলি ফিরে এসেছেন দারুণ ভাবে। সেঞ্চুরি করছেন। প্রতিপক্ষকে বিধ্বস্ত করছেন। ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে-তে একার হাতে দ্বীপরাষ্ট্রের বোলিংকে শেষ করেছেন কোহলি।

‘রোনাল্ডোর চেয়ে কম নয় কোহলি’, এবার বিরাটের জন্য প্রশংসা ভেসে এল পাক মুলুক থেকে

5 10

সেই দুরন্ত ব্যাটিং দেখার পর প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, ”রোনাল্ডোর থেকে কোনও অংশে কম নয় কোহলি। বিশ্বের ফিট খেলোযাড়দের মধ্যে কোহলি সবার উপরের দিকেই থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত