নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রামনবমী। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ছোট-বড় শোভাযাত্রা ও মিছিল আয়োজিত হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ রামনবমীর মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।
আরও পড়ুনঃ মোদী সারনেম বিতর্কের রেশ, যুক্তরাষ্ট্রের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি
এক হাজার বড় মিছিল, দশ হাজার ছোট মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে কলকাতাতেও বেশ কিছু মিছিল ও শোভাযাত্রা হবে। লালবাজার সূত্রে খবর, আগামিকাল রামনবমী উপলক্ষে শহরে প্রায় ৪২ টি মিছিল হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি বড় জমায়েতের মিছিলও রয়েছে। জানা যাচ্ছে, হেস্টিংস থেকে ওয়াটগঞ্জের দিকে যে মিছিলটি হবে ও কাশীপুরে যে মিছিলটি হবে, সেগুলিতে জমায়েত বেশি হবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিনটি মিছিলে যোগ দেবেন। নন্দীগ্রাম, হাওড়ার রামরাজাতলা ও কলকাতা রামলীলা ময়দানের মিছিলে যোগ দেওয়ার কথা আছে তাঁর। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ রামনবমীর মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

মিছিলের জন্য প্রস্তুত কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা নিশ্চিত করতে বেশ কয়েক জায়গায় নজরদারির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররাও দায়িত্বে থাকবেন নিজ এলাকায়।
আজ রামনবমী, কলকাতায় হবে ৪২টি মিছিল, প্রস্তত পুলিশও

মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত একটি মিছিল হওয়ার কথা আজ। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অপর এক মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী, সেই মিছিলটি হাওড়া রামরাজাতলার শংকর মোড় থেকে শুরু হয়ে নেতাজি সুভাষ রোড হয়ে যাবে হাওড়া ময়দান পর্যন্ত।



