আজ মোহনবাগান দিবস, ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ মোহনবাগান দিবস, ২৯ জুলাই মোহনবাগানের ইতিহাসে সবথেকে গর্বের দিন। ১৯১১ সালের এই দিনে ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় ঘটনা ঘটেছিল। শিল্ড ফাইনালে ইংল্যান্ডের ইস্ট ইর্য়কশায়ার রেজিমেন্টকে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর থেকেই প্রতিবছর ২৯শে জুলাই ক্লাব তাঁবুতে ‘মোহনবাগান দিবস’ পালিত হয়।

আরও পড়ুনঃ এগিয়ে চলেছেন পি ভি, অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন
ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন

১৯১১ সালে ১১ বাঙালির শিল্ড জয়ই দেশের বাইরে গোটা বিশ্বের সঙ্গে বাগানের পরিচয় করে দিয়েছিল।আজকের দিনটি গঙ্গাপাড়ের তাঁবুতে এক আলাদাই গুরুত্ব রাখে। প্রতিবছর এই দিনটিতে স্মরন করা হয় সেই অমর একাদশের সদস্যদের। তার পাশাপাশি দিনভর চলে নানা বিচিত্র অনুষ্ঠান।

আজ মোহনবাগান দিবস, ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন
আজ মোহনবাগান দিবস, ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন

যারজন্য আজ সকাল থেকেই মোহনবাগান ক্লাব তাঁবুতে দেখা যায় সমর্থকদের উপচে পড়া ভিড়। কিন্তু বিগত বছর থেকেই চিত্রটা একেবারে বদলে গেছে, মারন করোনা ভাইরাসের জন্যই ছেঁটে ফেলা হয়েছে ক্লাব তাঁবুর যাবতীয় অনুষ্ঠান। তার পরিবর্তে অনলাইনেই চলে আসছে যাবতীয় অনুষ্ঠান।

আজ মোহনবাগান দিবস,
আজ মোহনবাগান দিবস,

তবে খুব ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমেই দিনটিকে পালন করছেন সবুজ মেরুন কর্তা থেকে সদস্য, সমর্থকরা। এই বিশেষ দিনে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হল ময়দানের বিখ্যাত গোলকিপার প্রয়াত শিবাজি ব্যানার্জিকে।

আজ মোহনবাগান দিবস, ক্লাবের ইতিহাসে সবথেকে গর্বের দিন

‘পেনাল্টি বাঁচানোর রাজা’ শিবাজী ব্যানার্জি তাঁর সময়ের অন্যতম সেরা গোলকিপার ছিলেন বলেই মনে করেন মোহনবাগান কর্তারা। সত্তর দশকের শেষের দিকে এবং আশির দশকের প্রথমার্ধে সবুজ-মেরুন দুর্গ আগলাতেন শিবাজী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত