নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! মনোনয়নক জমা দেওয়াকে কেন্দ্র করে বঙ্গের একাধিক জায়গা থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। আর শেষ দিনেও উত্তপ্ত ভাঙড়, ক্যানিং! এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে, আজ, বৃহস্পতিবার একাধিক জায়গায় অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। রীতিমত সব মিলিয়ে উত্তপ্ত বাংলা!
আরও পড়ুন: ফের বোমাবাজি! উত্তপ্ত ভাঙড়! বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ


ইতিমধ্যেই বাংলায় মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে একাধিক অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, এবার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশে বিচারপতি জানান, কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠাবে।

এদিকে, বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। তবে এখনও জানা যাচ্ছে শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। কিন্তু প্রথম থেকেই বাংলায় মনোনয়ন নিয়ে রাজ্যজুড়ে অশান্তি, বোমাবাজি, বারংবার বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে! সেইখান থেকে মাত্র এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা!



উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা গুলি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। এদিকে, শুরু থেকে মনোনয়ন ইস্যুতে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা! অভিযোগ, কমিশনের দেওয়া সময় যথেষ্ট নয়। এই প্রসঙ্গে আদালতে বিচারপতির প্রশ্নের মুখে পরে কমিশন! পাশাপাশি পঞ্চায়েতে ভোটের নিরাপত্তায় রাজ্যের ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
মনোনয়ন নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের, কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিলেন বিচারপতি








