নজরবন্দি ব্যুরোঃ আজ, সোমবার দ্বিতীয় দিনে পড়ল ফুটবল বিশ্বকাপ । প্রথম দিনের একমাত্র খেলায় আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। জোড়া গোল করে বিশ্বকাপে গোলের গোলের খাতা খুললেন এনের ভ্যালেন্সিয়া। আজ তিনটে ম্যাচ রয়েছে। তার মধ্যে রয়েছে দুই হেভিওয়েট দেশ।
আরও পড়ুনঃ চোট জল্পনা উড়িয়ে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি
আজ খেলতে নামা দলগুলো হলো- ইংল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ইরান, সেনেগাল এবং ওয়েলস। আজকের প্রথম ম্যাচে হট ফেবারিট ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান। খেলার সময় ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৬.৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। খেলার সময় রাত ৯.৩০ মিনিটে। এই দিনের শেষ ম্যাচ রাত ১২.৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস।

ইংল্যান্ডের বিপক্ষে চমক দেখানোর অপেক্ষায় এশিয়ার শীর্ষ র্যাঙ্কিংয়ের দল ইরান। এর আগে কখনও শেষ ষোলোয় খেলা হয়নি দলটির। তবে, আত্মবিশ্বাসী হয়ে ওঠা ইরান ভালো কিছুই করতে চাইছে কাতারের মাটিতে।দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও নেদারল্যান্ডস। বি গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

আজ বিশ্বকাপের ৩টি ম্যাচ, জানুন কোন সময় কার সাথে খেলা
শক্তির বিচারে এগিয়ে নেদারল্যান্ডস। কারণ তারা ১০ বার বিশ্বকাপ খেলেছে আর ৩ বার ফাইনাল। তাই এবারও ভাল কিছুর খিদে নিয়ে মাঠে নামবে দলটি। শেষ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ওয়েলস। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ওয়েলস। অপর দিকে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনাল খেলেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে আজ জমজমাট ম্যাচ হতে চলেছে সব গুলিই।




