চোট জল্পনা উড়িয়ে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি #FIFAWorldCup

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁকে ঘিরেই বিশ্বকাপের যাবতীয় আলো। শেষবারের মত বিশ্বকাপে খেলতে দেখা যাবে তাঁকে। আগেই জানিয়েছিলেন। তারপর থেকেই লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে উন্মাদনা পাগলপারা হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপের প্ৰথম ম্যাচে তিনি নামছেন আর মাত্র কিছু ঘন্টা পরেই।

আরও পড়ুনঃ শুরু হতে চলেছে মরুদেশে মহাযুদ্ধ, সেজে উঠেছে কাতার 

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মেসি শনিবার দলের অনুশীলনে একা একা প্র্যাকটিস করেন। এতেই মহাতারকার চোটের জল্পনা প্রবল হয়েছে। তবে কি পুরোপুরি ফিট নন এই তারকা? আগামী ম্যাচে কি তিনি নামতে পারবেন? কারণ পরপর দু দিন তাঁকে ঠিক মত অনুশীলন করতে দেখা যায়নি।

আর এর জন্য জল্পনা আরও দিগুণ হয়। কারণ, পেশির চোটের এই মাসেই একটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। তাই মেসিকে প্র্যাকটিসে না দেখে চিন্তাটা বেড়েছিল সমর্থকদের। প্র্যাকটিসে আর ঢুকতেই দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। মেসির প্র্যাকটিস দেখে ফের কিছু জল্পনা ডানা মেলুক, চাননি কোচ স্কালোনি।

তবে বিশ্বজুড়ে নীল-সাদা সমর্থকদের জন্য এদিন ভাল খবর দিল মেসির দল। জানিয়ে দেওয়া হল মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামবেন মেসি। স্কালোনি এদিন সংবাদমাধ্যমকে বলেন,

চোট জল্পনা উড়িয়ে মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি

“মেসিকে কী পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি। ও প্র্যাকটিস করলে খবর। না করলে খবর। জোরে দৌড়লে খবর। আস্তে দৌড়লে খবর। এরকম চাপ নিয়েও ভীষণ ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করে। আমাদের দলে সবার প্রিয়। আদর্শ নেতা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত