‘জয় শ্রীরাম’ না বলে ‘জয় বাংলা’ বলায় তৃণমূল কর্মীর মাথা ফাটাল বিজেপি কর্মীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘জয় শ্রীরাম’ না বলে ‘জয় বাংলা’ বলায় তৃণমূল কর্মীর মাথা ফাটাল বিজেপি কর্মীরা! ঘটনাস্থল বিজেপি নেতা অর্জুন সিং এর গড় জগদ্দল। উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত জগদ্দলের আতপুরে এই ঘটনা ঘটেছে। সুত্রের খবর, গতকাল রাতে স্থানীয় তৃণমূল কর্মী কমলকুমার দে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। কমল এটিএম থেকে টাকা তুলে ফেরার সময় পথ আটকায় কয়েকজন বিজেপি কর্মী।

আরও পড়ুনঃ দরজা বেশিদিন খোলা থাকবে না, শাসক শিবিরের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দিলীপের।

কমলের অভিযোগ তাঁকে জোর করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলা হয়। কিন্তু তিনি তা না করে দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। কিন্তু তাঁর পরেই পরিস্থিতি গরম হয়ে ওঠে, শুরু হয় বচসা। একদল বিজেপি সমর্থকের সামনে এঁটে উঠতে না পারলেও তাঁদের কথা শুনে ‘জয় শ্রীরাম’ বলেননি কমল। এরপর, দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারতে শুরু করে, মারের মুখেও ‘জয় শ্রীরাম’ না বলে ‘জয় বাংলা’ স্লোগান দেন কমল কুমার!

এরপরেই বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই তৃণমূলকর্মী। রক্তাক্ত তৃণমূল কর্মী কমলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসার জন্য রক্তাক্ত কমলকে ভাটপাড়া স্টেডিয়াম হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে তাঁকে, চিকিৎসকরা জানিয়েছেন আঘাত যথেষ্ট গুরুতর।

আরও পড়ুনঃ ধৈর্য ধরলেন রাজীব, গৌতমকে ফোন স্বয়ং দিদির, একই দিনে দুই মন্ত্রীর মানভঞ্জন শাসক শিবিরের।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যামের অভিযোগ, “বিজেপির হার্মাদ গোষ্ঠী এই কাজ করেছেন।” দিলীপ ঘোষকে নিশানা করে তিনি বলেন। “এদের রাজ্য সভাপতিই বলে থাকেন অস্ত্র উঠাও অউর ওয়ার করো।তবে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেছি। খুব শীঘ্রই এই হার্মাদ বাহিনী ধরা পড়বে।”

‘জয় শ্রীরাম’ না বলে ‘জয় বাংলা’ বলায় তৃণমূল কর্মীর মাথা ফাটাল বিজেপি কর্মীরা! আক্রান্ত তৃণমূলকর্মী কমলকুমার দে জানিয়েছেন, “আমি তৃণমূল করি। জয়বাংলা বলেছি। আমাকে দিয়ে জয় শ্রী রাম বলাতে পারেনি। তাই প্রতিশোধ নিতে মাথা ফাটিয়েছে।” যদিও অর্জুন সিং এর ভাইপো তথা বিজেপি নেতা সৌরভ সিং তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত