টীকা নিলে মিলবে টিকিট, প্রার্থী হওয়ার জন্য ভ্যাকসিন নেওয়ার ধুম তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টীকা নিলে মিলবে টিকিট, প্রার্থী হওয়ার জন্য ভ্যাকসিন নেওয়ার ধুম তৃণমূলে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এবার প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষা। রাজ্যের শাসকদল তৃণমূলের প্রথম সারির নেতাদের এখন মাথাব্যাথার কারন তাদের মুঠোফোন টি। কারন ফোন বেজে উঠলেই অপর প্রান্ত থেকে প্রশ্ন আসছে দাদা টিকিট পাচ্ছি তো? নেতারাও তৎক্ষণাৎ প্রশ্ন করছেন ভ্যাকসিন নিয়েছেন তো? তবে কি টিকিট পেতে টীকা নেওয়া অনিবার্য। তেমনই ইঙ্গিত দিচ্ছেন নেতারা। তাই এখন ভ্যাকসিন নেওয়ার ধুম তৃণমূলে।

আরও পড়ুনঃ মহিষাসুর অনুব্রত, টার্গেট করে তৃণমূল নেতা পেটাবে কেন্দ্রীয় বাহিনী! বেফাঁস সায়ন্তন

- Advertisement -

কারন নির্বাচনে দাঁড়াতে হলে নিতেই হবে করোনার ভ্যাকসিন। প্রসঙ্গত ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় দফায় ভোটকর্মীদের ইতিমধ্যে টীকা দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে গতকাল  টিকা নিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। এস এস কে এম হাসপাতালে গিয়ে তিনি টিকা নিয়েছেন। ২২ দিন পরে তিনি আবার টিকা নেবেন। টিকা নিয়ে অবশ্য তিনি খুশি। যোগ দিয়েছেন দলের অনুষ্ঠানেও। সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, “কোনও অসুবিধা হচ্ছে না তো। বেশ ফিট আছি। সামনে অনেক দৌড় আছে ফলে নিজেকে ফিট রাখতে হবে।”

 তবে কি তিনি এবার ভোটে দাঁড়াচ্ছেন? এই প্রশ্নের জবাবে সরাসরি না বললেও ইঙ্গিতে বোঝালেন যে ভোটে তিনি দাঁড়াতেই পারেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও ভ্যাকসিন নেননি। এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন নিউমোনিয়ার টিকা আমার নেওয়া আছে। কো-ভ্যাক্সিন টিকা নেবেন কিনা সে সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। তবে টিকা নিয়ে খোঁজ খবর তিনি রাখছেন। তাহলে প্রার্থী হওয়া নিয়ে কি হবে? আমি প্রতিদিন কর্মী সম্মেলন থেকে শুরু করে জনসংযোগ করেই যাচ্ছি। প্রতিক্রিয়া রাজ্যের শিক্ষামন্ত্রীর। এদিকে সদ্য করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন রাজ্যের বিদ্যুত্‍ মন্ত্রী  শোভনদেব চট্টোপাধ্যায়। বাড়ি ফিরে তিনি জানান শরীরে এখন প্রচুর অ্যান্টিবডি। আপাতত বিশ্রামে বাড়িতে।

টীকা নিলে মিলবে টিকিট, প্রার্থী হওয়ার জন্য ভ্যাকসিন নেওয়ার ধুম তৃণমূলে। শীঘ্রই রাজনৈতিক কাজ শুরু করে দেব।এছাড়াও রাজ্যের একাধিক প্রান্তে নানা বিধায়ক, কাউন্সিলর সবাই টিকা নেওয়া শুরু করে দিয়েছেন। এদিকে প্রথমে ভোটে না দাঁড়ানোর কথা বললেও ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সেই সাথে জল্পনা উস্কে তিনি বলেন টিকা নিলাম কারণ টিকিট মিলতে পারে। তাই প্রস্তুত হয়ে থাকলাম। এখন দেখার টীকা টিকিট ভাগ্য খুলতে পারে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর