বাড়ছে করোনা, একই দিনে চার দফার ভোট চাইছে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাড়ছে করোনা, একই দিনে চার দফার ভোট চাইছে তৃণমূল। বাড়ছে করোনা, গত কয়েকমাস ধরে বাংলায় বিপুল জনসভা মিটিং মিছিলের পর ভোট আবহের শেষ দিকে এসে পরিস্থিতি বেসামাল। বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। জারি হয়েছে কড়া সতর্কীকরণ।

আরও পড়ুনঃ প্রচারে ব্যান থাকা রাহুল সিনহার লাঙল ধরে চাষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা।

আর এই ভয়াবহ পরিস্থিতিতে কিকরে সুষ্ঠ ভাবে বাকি ৪ দফার নির্বাচন সম্ভব সেই নিয়ে পর্যালোচনার জন্য আগামী কাল সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আর সেই বৈঠকেই শাসক দল একই দিনে বাকি ৪ দফার ভোট করানোর আবেদন জানাবে বলেই সূত্রের খবর। গতকালই জানানো হয়েছিল রাজ্যে ভয়াবহ পরিস্থিতিতে একই দিনে শেষ তিন দফার ভোট করাতে উদ্যোগ নিচ্ছে কমিশন। রাজ্যে প্রচার থেকে ভোট গ্রহণ সব ক্ষেত্রেই চূড়ান্ত সতর্কীকরণ জারি করার পরেও, মানুষের উদাসীনতা চোখে পড়ার মতো। আর সেই কারণেই গত কয়েকদিনে ব্যাপক ভাবে ছড়িয়েছে সংক্রমণ।

কলকাতা, দুই চব্বিশ পরগনা সহ রাজ্যের ব্যাপক সংক্রমণ ঘটছে বীরভূম, দার্জিলিং এও। সব মিলিয়ে সকল মহলই ভাবছে এখুনি রাশ না টানলে পরিস্থিতি সামাল দেওয়া যাবেনা কিছুতেই। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২লাখেরও বেশি। মৃত্যু হয়েছে ৩৮ জনের। ২৪ঘন্টার এই পরিসংখ্যানের মধ্যে বাংলার হারও নেহাত কম নয়। এই মুহূর্তে সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪। সব মিলিয়ে বাংলার বাকি ৪ দফার ভোট নিয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। অসমর্থিত সূত্রের খবর, আগামী কালের বৈঠকে তৃণমুল তথা রাজ্যের শাসক দলের তরফ থেকে একই দিনে ৪ দফার ভোট মিটিয়ে দেওয়ার আবেদন করা হবে। করোনা কালে ৮ দফায় ভোট করানোর বিপক্ষে ছিল শাসক দল প্রথম থেকেই। ১৭ তারিখ বাংলায় ৫ম দফার ভোট, তার পরও বাকি থাকবে আরো ৩ দফা।

বাড়ছে করোনা, একই দিনে চার দফার ভোট চাইছে তৃণমূল। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে জারি হয়েছে নির্দেশিকা। সূত্রের খবর, আগামী কালের বৈঠকে বাকি ৪ দফার ভোট একসঙ্গে করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাবে তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর