নজরবন্দি ব্যুরোঃ প্রচারে ব্যান থাকা রাহুল সিনহার লাঙল ধরে চাষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। বিতর্কিত মন্তব্যের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত কোনো রকম প্রচারে অংশ নিতে পারবেন না রাহুল সিনহা এমনই নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই প্রচারের বদলে চাষবাসের কাজে মন দিয়েছেন রাহুল।প্রচারে ব্যান থাকা রাহুল সিনহার লাঙল ধরে চাষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে প্রচারে ব্যান করেছে ৪৮ ঘণ্টার
আরও পড়ুনঃ ১২৬৮ দিন পর ওয়ান ডে ক্রিকেটে কোহলীর সিংহাসন কাড়লেন প্রতিবেশী পাকিস্তানের বাবর।
খুব ভালো লাগলো দাদা। আবার একজন লিখেছেন ঠিক করেছেন। রাজনীতি আপনার দ্বারা হবে না। চাষের কাজে ভালো। একজন লিখেছেন, ভোটের আগে লোক দেখানো কৃষক না সেজে সারা বছর কৃষকদের জন্য কিছু করুন। ক্যামেরার পিছনেও কৃষকদের পাশে থাকুন।রোদের মধ্যেই পাবে না নেমে ভোট পাবেন রাহুল স্যার। আবার একজন লিখেছেন আপনার হাত দেখে বোঝা যাচ্ছে আপনি এই কাজটার যোগ্য নয়। ছোটবেলা থেকে ওই কাজটা করেছি বলেই বুঝতে পারছি।আবার একজন প্রশ্ন তুলেছেন এত নাটক বাজি মানুষ খাবে? একটু বেশি হয়ে গেল না? একজন লিখেছেন ইস যদি আমাদের দেশে চাষীদের এরকম ধবধবে সাদা ও নতুন পোশাক পড়ে চাষ করার মতো আর্থিক ক্ষমতা থাকতো?
প্রচারে ব্যান থাকা রাহুল সিনহার লাঙল ধরে চাষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। একজন লিখেছেন আমরা হাবরা বাসিন্দারা খুব খুশি রাহুল দাকে পেয়ে। প্রসঙ্গত ভোট এলেই প্রার্থীদের নানান ভাবে নানান রূপে দেখা যায়। সবাই প্রচারে অভিনবত্ব আনতে চায়। রোদ গরমকে উপেক্ষা করে প্রচারের মন দেন প্রার্থীরা। 48 ঘণ্টার জন্য প্রচার বন্ধ করায় রাহুল সিনহা আজ লাঙল নিয়ে চাষের কাজে নেমে পড়েন। এবারের হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তার বিপরীতে লড়ছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাই লড়াই যে সমানে সমানে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার লাঙল চষে সেখানে পদ্মফুল ফোটাতে পারে কিনা রাহুল।



