নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল শিলিগুড়িতে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল শিলিগুড়িতে। প্রতিবাদ জানানো হয় মোদি সরকারের বিভিন্ন দমন নীতির বিরুদ্ধে। করোনা আবহের মধ্যে কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের ঘোষণা করেছে। এবং রাজ্য সরকার ও অন্যান্য বিরোধী দল গুলো যার বিরোধিতা করে চলেছে।
আরও পড়ুনঃ দেশবাসীর জন্য করোনা টিকার ছাড়পত্র দিল রাশিয়া। ভারতেও মিলবে ভ্যাকসিন?


কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল শিলিগুড়িতে। আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় তৃণমূলের তরফে বিজেপি সরকার দ্বারা ঘোষিত নীতিগুলির বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয়। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত প্রতিবাদ জানিয়ে মিছিল করেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং অন্যান্য তৃনমুল নেতৃত্বরা মিছিলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার আনছে জুকেরবার্গ অধীনস্থ হোয়াটসঅ্যাপ।
বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের বিভিন্ন ব্যভিচারী নীতি নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে জন সাধারণের। সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠেছে। তারই প্রতিবাদে আজ আমাদের বিক্ষোভ মিছিল। বিরোধী দলনেতা ছাড়াও এই মিছিল হেটেছেন তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের কোয়ার্ডিনেটার এবং জেলা কমিটির সদস্যরা।









