100 Days Work: ১০০ দিনের কাজে প্রায় ৭ হাজার কোটি বকেয়া, দিল্লীতে দরবার তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ দিনের মধ্যে যে টাকা দেওয়ার কথা সেই টাকা পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। আর এবার তা নিয়েই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে সব মিলিয়ে ১০০ দিনের কাজে প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাতে একেবারে ফ্লপ, ত্রিপুরার উপনির্বাচন থেকে বাদ পড়লেন অধীর চৌধুরী

কিছুদিন আগেই সাংবাদিকদের সামনে একশো দিনের প্রকল্পের বকেয়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছিলেন, “ডিসেম্বর থেকে পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিয়ম রয়েছে ১৫দিনের মধ্যে টাকা পাওয়ার। কিন্তু গরিব লোকগুলো টাকা পাচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা। কেন্দ্র দয়া করছে না। আবাস যোজনা, একশো দিনের কাজে প্রথম বাংলা। এটা কেন্দ্রের টাকা নয়, রাজ্যের প্রাপ্য। একশো দিনের টাকা না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন।”

পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার।
১০০ দিনের কাজে প্রায় ৭ হাজার কোটি বকেয়া, দিল্লীতে দরবার তৃণমূলের।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দলের সাংসদরা এ নিয়ে দিল্লিতেও সরব হবেন। কেন্দ্রের দ্বারস্থ হবেন তৃণমূল নেতারা। সেই নির্দেশ মেনেই মন্ত্রীর সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তৃণমূলের সংসদীয় দল। ১৬ জুন দুপুরে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৮-১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

১০০ দিনের কাজে প্রায় ৭ হাজার কোটি বকেয়া, দিল্লীতে দরবার তৃণমূলের।

953982 mnrega labours

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সময়ে টাকা না দেওয়ার অভিযোগ অনেকদিনের। এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকানোর অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা।  গত মাসেই কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বরং তুলে নিয়ে যাচ্ছে।’

 MGNREGA

কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আন্দোলন গড়ে তোলার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের প্রতিটি বুথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। চলতি মাসের ৫ ও ৬ জুন ব্লক ও বুথে বুথে আন্দোলন করার ডাক দিয়েছিলেন মমতা। সেইমত কর্মসূচী পালন করে তৃণমূল। আর এবার মমতার নির্দেশ মতই কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে তৃনমূলের প্রতিনিধি দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন