নজরবন্দি ব্যুরোঃ ইএম বাইপাসের ধারে তিলজলা অফিসের পরিবর্তে তৃণমূলের নতুন ঠিকানা দক্ষিণ কলকাতা। পুরাতন ভবন মেরামতের কাজ চলছে পুরোদমে। এমত অবস্থায় কিছু কাজে সমস্যা তৈরি হচ্ছে। তাই তিলজলার পরিবর্তে তৃণমূলের অস্থায়ী ভবন দক্ষিণ কলকাতায়। আগামী মাস থেকেই কাজ শুরু।
আরও পড়ুনঃ Russia Ukraine war: এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের
সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় বাড়ি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার ফিরহাদ হাকিমকে। সেই কাজ শেষ হয়েছে। আগামী মাস থেকেই নতুন অফিসে কাজ শুরু হচ্ছে। ফিরহাদ হাকিম নিজেই জানিয়েছেন, দ্রুত অস্থায়ী ঠিকানায় কাজ শুরু হয়ে যাবে।

২০০২ সালে তৈরি হওয়া তৃণমূল ভবন ছিল দলের একমাত্র ঠিকানা। কিন্তু সময়ের সঙ্গে দলের সম্প্রসারণ হয়েছে। তাই তৃণমূল ভবন বাড়ানোর পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের। এমত অবস্থায় অন্যান্য জাতীয় দলগুলির মতো ঝাঁ চকচকে হেড কোয়ার্টার চাইছে তাঁরা। জেলা থেকে কর্মীরা এলে যাতে থাকতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। তাই শুরু হয়েছে মেরামতের কাজ।
সূত্রের খবর, তৃণমূলের প্রতিটি সংগঠনের জন্য থাকবে আলাদা একটি করে অফিস। জেলা থেকে কর্মীরা এলে যাতে বসতে পারেন সেই ব্যবস্থা করা হবে। থাকবে আলাদা করে প্রেস কনফারেন্স রুম। খাবারের জন্য থাকবে ক্যান্টিনের ব্যবস্থাও। প্রতিটি বিভাগ যাতে খোলামেলা হয়ে কাজ করতে পারে সেকারণেই সম্প্রসারণ ঘটানো হচ্ছে।
তিলজলার পরিবর্তে তৃণমূলের অস্থায়ী ভবন দক্ষিণ কলকাতায়, পুরাতন ভবনের কাজ শুরু

উল্লেখ্য, পুরাতন অফিস ইএম বাইপাসের ধারে হওয়ায় যোগাযোগের ক্ষেত্রেও অসুবিধা হত না। সেইসঙ্গে মেট্রো স্টেশন লাগোয়া হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। সবদিক মাথায় রেখেই শুরু হয়েছে পুরাতন অফিস মেরামতের কাজ। সেইসঙ্গে দলের বিস্তার এবং জাতীয় রাজনীতিতে তৃণমূলের পদক্ষেপ নিয়েও বিশেষ বার্তা দিতে চাইছে ঘাওস্ফুল শিবির।



