মনোজের জায়গায় মদন! বিজেপির ছেড়ে যাওয়া জায়গা ভরালেন তৃণমূলের MLA’রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মনোজের জায়গায় মদন, সঙ্গে বাকি ৭ জনের জায়গাতেও রদবদল বিধানসভায়। মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার পরেই গেরুয়া শিবিরের বিধায়কেরা ইস্তফা দিয়েছিলেন ৮ কমিটির চেয়ারম্যান পোস্ট থেকে। সেই জায়গা ফাঁকা না রেখে ওই ৮ কমিটির চেয়ারম্যান পদে এবার বসলেন তৃণমূলের ৮ বিধায়ক।

আরও পড়ুনঃ বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা, আপাতত স্থগিত WBPSC’র সব পরীক্ষা

লেবার কমিটিতে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান পদে বসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মিহির গোস্বামীর জায়গা দেওয়া হয়েছে সুদীপ্ত রায়কে, কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে ওই পদে নাম ঘোষণা করা হয়েছে আব্দুল খালেকের। আনন্দময় বর্মনের জায়গায় এসেছেন হুমায়ুন কবীর, অশোক কীর্তনিয়ার বদলে কমিটির চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পান্নালাল হালদারের।  নিখিল রঞ্জন দের জায়গায় রুকবানুর রহমান, বিষ্ণুপ্রাসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবং দীপক বর্মন জায়গায় এসেছেন অশোক চট্টোপাধ্যায়।

আজ বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সব কমিটির চেয়ারম্যানদের উদ্দেশ্যে বার্তা দেন। সঙ্গে জানান শুধু বিধানসভার ভাতা নেওয়া নয়, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত থাকতে হবে সকলকে, এবং মন দিয়ে পরিচালনা করতে হবে সভা।

মনোজের জায়গায় মদন! বাকি ৭ বিজেপি বিধায়ককে রিপ্লেস করলেন তৃণমূলের বিধায়করা। 

মনোজের জায়গায় মদন! বিজেপির ছেড়ে যাওয়া জায়গা ভরালেন তৃণমূলের MLA'রা
মনোজের জায়গায় মদন! বিজেপির ছেড়ে যাওয়া জায়গা ভরালেন তৃণমূলের MLA’রাসো্োসো

একই সঙ্গে জানানো হয়েছে বিধানসভার অধ্যক্ষ ফের একবার কথা বলবেন বিজেপির ৮ বিধায়কের সঙ্গে। আগের দিন ইস্তফা দেওয়ার সময়েই উনি বলেছিলেন তা ফিরিয়ে নিতে, তবে বিধায়করা তাতে রাজি না হয়ে নালিশ জানাতে সোজা গিয়েছিলেন রাজভবনে।

সূত্রের খবর নয়া নাম জানানো হলেও বিমান বন্দ্যোপাধ্যায় ফের একবার বিজেপির ৮ বিধায়কদের তাঁদের ইস্তফা পত্র ফিরিয়ে নেওয়ার জন্য বলবেন, যদি তাঁরা রাজি হন তাহলে নয়া নামেদের বদলে বিধানসভার ওই ৮ কমিটিতে থাকবেন গেরুয়া শিবিরের বিধায়কেরাই। অন্যথায় তাঁদের জায়গায় বসবেন তৃণমূলের নয়া নির্বাচিত ৮ বিধায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন