বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা, আপাতত স্থগিত WBPSC’র সব পরীক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। নোটিস জারি করে জানানো হয়েছে আগামী ৩০ জুলাই পর্যন্ত, অর্থাৎ এই মাসের তালিকায় থাকা সকল পরীক্ষা স্থগিত থাকবে। স্বাভাবিক ভাবেই এই ঘোষনার সঙ্গেই উঠে এসেছে আচমকা এই সিদ্ধান্তের কারণ কী? কেনই বা এক বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করা হল একাধিক পরীক্ষা।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় স্বস্তি শুভেন্দুর, স্থগিত কাঁথি সমবায় ব্যাঙ্কের স্পেশাল অডিট

কারণ হিসেবে উঠে আসছে করোনা। করোনা কালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঠিকই। তবে এখনো পূর্ণ নিয়ন্ত্রনে আসেনি পরিস্থিতি। সেই কারণে রাজ্যের লকডাউনের বিধি নিষেধ দিনে দিনে আলগা হলেও লোকাল ট্রেনে সম্মতি দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। 

এই মাসের শুরুর দিকেই বৈঠকে তিনি বলেছিলেন, ট্রেন চললেই সব করোনা ছড়িয়ে পড়বে। সেই কারণে একে একে গণপরিবহ হিসেবে শর্ত সাপেক্ষ ভাবে বাস-মেট্রো ছাড় পেলেও ছাড়পত্র যায়নি রেললাইনে। আর টেন বন্ধের কারণেই আপাতত স্থগিত থাকবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সব পরীক্ষা।

বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা,জুলাইয়ের পর নতুন পরীক্ষা সূচী দেবে WBPSC

বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা, আপাতত স্থগিত WBPSC'র সব পরীক্ষা
বিজ্ঞপ্তি জারি করে জরুরি ঘোষণা, আপাতত স্থগিত WBPSC’র সব পরীক্ষা

জানানো হয়েছে পুনর্বিবেচনা করে এবং পরিস্থিতি বিচার করে দ্রুত জানানো হবে পরবর্তী দিনক্ষণ। এর আগেও কড়োনার বাড়বাড়ন্ত আর ভোটের কথা মাথায় রেখে পিছিয়েছিল WBSC এর পরীক্ষা। নতুন সূচী অনুসারে জুলাই এবং আগস্ট জুড়ে সেসব পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই মুহুর্তে করোনা কমলেও লোকাল ট্রেন চালু না হওয়ায় এবং রাস্তায় বাস চলাচলে ছাড় মিললেও বেশি পরিমাণ বাস না থাকায়, যাত্রীদের পরীক্ষা স্থলে পৌঁছনোর অসুবিধে হবে, WBPSC পক্ষের যুক্তি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ফের জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন