নজরবন্দি ব্যুরোঃ মাস্ক না পরলে সাধারন মানুষের ৩০০ টাকা জরিমানা ও লাঠি উঁচিয়ে পুলিশ তাড়া করছে। কিন্তু জনপ্রতিনিধি হলেই কি ছাড়? এবার এমনই প্রশ্ন তুললেন এলাকার সাধারণ বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বরা। কারণ এলাকার তৃণমূল বিধায়কের কীর্তিকলাপ! মাস্ক ছাড়াই অরক্ষিত মুখে নিজের সঙ্গীদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি। যা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সুকান্ত কে ফোন মমতার, কুশল কামনা করে পাশে থাকার বার্তা।
রবিবার দুপুরে ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় রাজবাড়ী এলাকায পরিদর্শনে গিয়ে ছিলেন বিধায়ক তরুণ কুমার মাইতি। সেখানে বিধায়কের সঙ্গে ছিলেন ভগবানপুর ১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি-সহ অন্যান্যরা। সেই সময়ের ছবি বিধায়ক তাঁর ফেসবুক পেজেও শেয়ার করেন বলে দাবি বিজেপির।
পরিদর্শনে গিয়ে অধিকাংশের মুখে ছিল না কোন মাস্ক। দেখা যায়নি কোভিডবিধিও। বিধায়কের সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। করোনা সংক্রমণ শুধুমাত্র সাধারণ মানুষ ও বিরোধী দলের জন্য। শাসক দলের জন্য কি কোনও নিয়ম-কানুন নেই। শাসক দলের কর্মী হলে কি করোনা সংক্রমণ হবে না?
পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব। এলাকার স্থানীয় বিজেপি নেতা দেবব্রত কর বলেন, “কাঁথি সাংগঠনীক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক তরুণ কুমার মাইতি ভগবানপুর কাজলাগড় এলাকায় পরিদর্শনে এসেছিলেন। সঙ্গে ছিলেন কর্মী-সমর্থক থেকে বিডিও ও জনপ্রতিনিধিরা।
মাস্ক ছাড়াই এলাকা দাপালেন TMC বিধায়ক, তবে কি শাসক দলের জন্য অন্য নিয়ম? প্রশ্ন BJP-র
মাস্ক ছাড়া ভগবানপুর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ালেন। অথচ মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করছেন সাধারণ মানুষ মাস্ক পড়েন ও সামাজিক দূরত্ব বজায় রাখেন। সেখানে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি।”









